দিনাজপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০১:৫১ পিএম

দিনাজপুরের কাহারোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর। এখনও তাঁর পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের গলায় আঁচড়ের দাগ রয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদ ও সড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন...
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতের দিকে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপর্সগ নিয়ে নতুন করে এক তরুণী ও দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১২৫ জন। একই সময় ১৮ জনের হামে আক্রান্ত...
বগুড়ায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পেছন আরেক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে করা হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন চলচ্চিত্রের খল অভিনেতা ডন হক। রোববার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
গরম ভাতের সাথে আড়িয়াল বিলের তাজা কই, বাটা কিংবা পুঁটি মাছের ঝোল—কার না জিভে জল আনে? কিন্তু জানেন কি, পরম তৃপ্তি নিয়ে যে মাছটি খাচ্ছেন, তাতে লুকিয়ে থাকতে পারে মারাত্মক বিষ। ঠিকই শুনেছেন।...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  
আগামী ১৬ আগস্ট থেকে বড় আকারে ফ্যামিলি কার্ড প্রকল্প শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
লোডিং...

এলাকার খবর