লালমনিরহাটে সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১১:০২ এএম

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী।

এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাশেদকে ঢাকায় গণহত্যা ও হত্যাচেষ্টার দুইটি মামলায় ও লালমনিরহাটের তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাশেদ খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে। তিনি পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর।

লালমনিরহাট সদর থানা ওসি নুরুন্নবী বলেন, লালমনিরহাট জেলা বিএনপি অফিস ভাঙচুর, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি পার্টি অফিস ভাঙচুর ও মহেন্দ্রনগর দোকানপাট ভাঙচুর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যা চেষ্টায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা রাশেদ। 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি স্থায়ী মাল্টিপারপাস সেতু (দ্বিতীয় যমুনা সেতু) নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানকে ১ দিনের রিমান্ড দেওয়া...
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার...
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের বাথরুম থেকে এক নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। তাৎক্ষনিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর