চাকরি স্থায়ীকরণ ও পুনর্বাসনের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১৮ মে ২০২৫, ১২:০৭ পিএম

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ১৭৪ জন শ্রমিকের চাকরি স্থায়ীকরণ ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে। আজ রোববার বেলা ১১টায় কয়লা খনির মূল ফটকের সামনে এই বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত বিশ গ্রামের শ্রমিক। কয়লা উত্তোলনের কারণে তারা ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় পুকুরিয়া খনি কর্তৃপক্ষের আশ্বাসে ২০১৮ সালে তাদের চাকরি দেওয়া হয়। চাকরিতে যোগদান করার পর থেকে তারা তাদের নিয়োগপত্রসহ অন্যান্য দালিলিক তথ্য দিয়ে আসছিল। কিন্তু গত ৭ বছরেও তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি।

নিয়োগপত্র ও চাকরির স্থায়ীকরণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর মধ্যে তারা জানতে পারেন তাদের নিয়োগ সরাসরি খনি কর্তৃপক্ষের মাধ্যমে নয়, চীনের জেএসএমই নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অস্থায়ী নিয়োগ। চলতি মাসের ৬ তারিখে তাদের জানানো হয় শ্রমিকদের চাকরি আর মাত্র ৪ থেকে ৫ মাস আছে। বিষয়টি জানতে পেরে সকল শ্রমিক দিশেহারা হয়ে পড়েন। তাই তারা চাকরি বড়পুকুরিয়া কয়লা খনির অধীনে স্থায়ীকরণ অথবা পুনর্বাসনের দাবি জানাচ্ছেন।

আগামী তিন দিনের মধ্যে তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর