হুমকির মুখে গাইবান্ধা শহররক্ষা বাঁধ

আপডেট : ১২ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম

গাইবান্ধা শহররক্ষা বাঁধের বিভিন্ন অংশ বৃষ্টির পানিতে ধসে গেছে। বাঁধে সৃষ্টি হয়েছে অর্ধশতাধিক ছোট বড় গর্ত। সংস্কারের অভাবে ২০১৯ সালে নির্মিত এই বাঁধ এখন হুমকির মুখে। বর্ষা মৌসুমে পানি বাড়লে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কে ঘাঘট নদ পাড়ের বাসিন্দারা।

গাইবান্ধা শহরকে বন্যামুক্ত রাখতে ২০১৯ সালে নতুন ব্রিজ থেকে পূর্ব কোমরনই কুঠিপাড়া পর্যন্ত ৩ কিলোমিটার শহর রক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে এরপর থেকেই প্রতি বছর বর্ষা মৌসুমে ঝুঁকিতে পড়ে বাঁধটি। স্থানীয়দের অভিযোগ, কাজের মান নিম্নমানের হওয়ায় সামান্য বৃষ্টিতেই বাঁধের বিভিন্ন অংশ ধসে যাচ্ছে। আর প্রতি বছরই এই ধস ঠেকাতে নামমাত্র সংস্কারে ব্যয় করা হচ্ছে লাখ লাখ টাকা।

এবার বর্ষার শুরুতে বাঁধের অন্তত অর্ধশত স্থান ধসে গেছে। স্থানীয়দের আশঙ্কা, পানি বাড়লে এসব গর্ত দিয়ে সহজেই লোকালয়ে পানি ঢুকে শহর তলিয়ে যেতে পারে। দীর্ঘস্থায়ী টেকসই সংস্কারের অভাবে বছরের পর বছর চরম দুশ্চিন্তায় তারা।

তবে দায়সারা সংস্কারের অভিযোগ অস্বীকার করছে পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে।’

২০১৯ সালের ভয়াবহ বন্যার মতো বিপর্যয় এড়াতে এবং শহরকে রক্ষা করতে দ্রুত বাঁধের টেকসই সংস্কারের দাবি ঘাঘট পাড়ের মানুষের।

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর