লালমনিরহাটে শিশু হত্যার দুই মামলা, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য ফলিমারী গ্রাম

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৪:৪১ পিএম

লালমনিরহাটের আদিতমারীতে শিশু হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিধান রায়। ওই ঘটনায় তার বাবাও গ্রেপ্তার হয়েছেন। তবে আরেক আসামি বিধানের মাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলায় আসামি দেড় হাজার। গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য হয়ে পড়েছে আদিতমারী উপজেলার গ্রামটি। 

একমাত্র মেয়ে নন্দিনীকে হারিয়ে মা সাবিত্রী রায়ের আহাজরি। বাকরুদ্ধ বাবা নলিনী বর্মণও। পরিবারটির শোকে পুরো গ্রামই শোকাচ্ছন্ন। 

বাবা-মায়ের অভিযোগ, সোমবার নিখোঁজের পর পরই থানায় অভিযোগ নিলে হয়তো বাঁচানো যেত সাত বছরের নন্দিনীকে।

মঙ্গলবার নন্দিনীর মরদেহ উদ্ধারের পর, অভিযুক্ত বিধান রায়ের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি শান্ত করতে গেলে পুলিশ ও প্রশাসনের ওপরও হামলা হয়। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে। তাই গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য ফলিমারী গ্রাম। 

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসদুজ্জামান বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

নন্দিনী হত্যা মামলায় বিধানের পাশাপাশি তার বাবা রনজিতসহ আসামি ৩ জন। বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিধান রায়।

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের ওপর বালুবাহী ট্রাক উল্টে পড়ায় বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোরের এ দুর্ঘটনায় রেল যোগাযোগে সৃষ্টি হয়েছে বড় ধরনের বিপর্যয়। এতে আটকে গেছে কুড়িগ্রাম এক্সপ্রেস...
লক্ষ্মীপুরে সদর হাসপাতালে এক সপ্তাহে ৬ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। এখনো প্রতিদিন গড়ে ৭০-৮০ জন রোগী ভর্তি হচ্ছে। এদের বেশিরভাগই শিশু। ডায়রিয়া, নিউমোনিয়া, ডেঙ্গু ও হামসহ নানা উপসর্গ নিয়ে তাদের ভর্তি...
নরসিংদীর রায়পুরার নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনায় নিহত অনিকের মা নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান রায়পুরা...
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে দোকানের আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আগুনে বাজারের ৫টি দোকান...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে উদযাপিত হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন। বর্তমানে তিনি এই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে ভাইস...
বরাদ্দ ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চাওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানকে মাইক্রোওয়েভ দিতে চেয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য বিজেপি নেতা আন্দালিব রহমান...
ফিফা বিশ্বকাপে আজ রাত ১০টায় চেকিয়ার বিপক্ষে খেলবে সাউথ আফ্রিকা এবং রাত ১টায় বসনিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। আগামী ভোর ও সকালে কানাডা–কাতার ও মেক্সিকো–দক্ষিণ কোরিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে।
মমতা ব্যানার্জির বাছাই করা প্রার্থীকে বাদ দিয়ে ঋতব্রত ব্যানার্জিকেই বিরোধীদলীয় নেতা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এক অন্তর্বর্তী আদেশে এ তথ্য জানা যায়। একই সঙ্গে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর