দিনাজপুরে পিকআপের চাপায় মা-ছেলে নিহত, বাবা আহত 

দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের চাপায় ফাহিমা আক্তার (২৮) নামের এক নারী এবং তার তিন বছরের ছেলে আব্দুল্লাহ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী নাজমুল ইসলাম (৩২)। 

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম

দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের চাপায় ফাহিমা আক্তার (২৮) নামের এক নারী এবং তার তিন বছরের ছেলে আব্দুল্লাহ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী নাজমুল ইসলাম (৩২)। 

আজ মঙ্গলবার ভোরে উপজেলার পাঁচ পীর নামক স্থানে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ভোরে নাজমুল ইসলাম ছেলে আব্দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঠাকুরগাঁও জেলার গড়েয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর নামক স্থানে একটি পিকআপ নাজমুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় একটি পিকআপের চাপায় ফাহিমা আক্তার এবং তার ছেলে আব্দুল্লাহর মৃত্যু হয়। আহত হন নাজমুল ইসলাম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর। ওসি জানান, ঘটনার পরেই পিকআপটি পালিয়ে যায়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। 

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এক শতাংশের কাছাকাছি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা। গ্যাস দেয়া যাবে না কাভার্ড ভ্যানেও। অথচ গাজীপুর-ময়মনসিংহ রুটের বেশিরভাগ সিএনজি স্টেশন সরকারি নির্দেশ মানছে না। বন্ধ রাখার সময়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর