জুয়ার টাকায় অবকাঠামোসহ নরওয়ের পরাশক্তি হওয়ার আরও যত কারণ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়েকে যেন হুট করেই ফুটবল পরাশক্তি রূপে দেখা যাচ্ছে। বিশ্বমঞ্চে দলটির এই জয়যাত্রার কারণ শুধু আর্লিং হালান্ড নন। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে সাতটি গোল করে মার্টিন ওডেগার্ডের পাশাপাশি দলের সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন। ওডেগার্ড একই সঙ্গে আর্সেনাল ও জাতীয় দলের অধিনায়ক। তবে নরওয়ের যুব উন্নয়ন ব্যবস্থার সফলতা ফুটে উঠছে, এমন মুখ কেবল তাঁরাই নন।

এবারের বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের নরওয়ে দলে ১৭ জন খেলোয়াড়ই খেলেন ইউরোপের শীর্ষ চার লিগে—প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লা লিগা ও সিরি আ। তাঁদের বেশির ভাগই নরওয়ের জাতীয় যুব ফুটবল প্রশিক্ষণ ব্যবস্থা ন্যাশনাল টিম স্কুলের (এনটিএস) তত্ত্বাবধানে বেড়ে উঠেছেন। এই কাঠামোর প্রতিষ্ঠা হয় ২০১৩ সালে। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের পর দীর্ঘ ২৮ বছর বিশ্বমঞ্চের বাইরে ছিল নরওয়ে। কিন্তু  বিশ্বকাপে ফিরেই তারা কোয়ার্টার ফাইনালে চলে গেছে। শনিবার সেমিফাইনালের লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে নিশীথ সূর্যের দেশ নরওয়ে। এর আগে তারা নকআউট পর্বে আইভরি কোস্ট ও ব্রাজিলকে হারিয়েছে।

নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের খেলোয়াড় উন্নয়ন বিভাগের প্রধান হাকন গ্রটল্যান্ড বলেন, ‘এখন যা দেখা যাচ্ছে, তা হলো দুই দশকেরও বেশি সময় ধরে করা সুদূরপ্রসারী পরিকল্পনার ফল। এর লক্ষ্যই ছিল শীতকালীন খেলাধুলার জন্য পরিচিত নরওয়েকে একটি ফুটবল জাতিতে রূপান্তর করা। ২০১০ সালে যখন ফেডারেশনে কাজ শুরু করেন, তখন থেকেই গ্রটল্যান্ডের স্বপ্ন ছিল নরওয়ে যেন বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।’

সাফল্যর পেছনে তিনি দুটি প্রধান কারণের কথা উল্লেখ করেন, ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে কৃত্রিম মাঠে বিনিয়োগ এবং এনটিএস প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হওয়া কোচিং বিপ্লব।

জুয়ার আয়ে ক্রীড়া অবকাঠামো

২০০০ সালের পর থেকে নরওয়ে বিপুল সংখ্যক কৃত্রিম মাঠ নির্মাণ করেছে। ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে ৫৩৯টি নতুন মাঠ তৈরি হয়েছে এবং সংস্কার করা হয় আরও ৫৮৬টি। তীব্র শীতের এই দেশে এর প্রভাব ছিল ব্যাপক। কৃত্রিম মাঠের কারণে নরওয়েতে ফুটবল গ্রীষ্মকালীন খেলা থেকে সারা বছরের খেলায় পরিণত হয়েছে। নব্বইয়ের দশকে নরওয়ের পরিচিতি ছিল মূলত রক্ষণাত্মক ফুটবলের জন্য। পূর্বানুমানযোগ্য কৃত্রিম মাঠে খেলার সুযোগ তাদের ফুটবলকে আরও কারিগরি ও নান্দনিক ঘরানার করে তুলেছে, যার প্রতীক ২৭ বছর বয়সী অধিনায়ক ওডেগার্ড।

রাশিয়ার পর ইউরোপের সবচেয়ে বড় তেল মজুদের কারণে নরওয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ। তবে দেশটির অভ্যন্তরীণ ক্রীড়া খাতে অর্থায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো জুয়ার আয়ের ব্যবহার। দেশটিতে বাজি ধরা কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নরস্ক টিপিং তাদের আয়ের ৬৪ শতাংশ ক্রীড়া খাতে দান করে। ২০২৬ সালে নরস্ক টিপিং ক্রীড়া অবকাঠামোর জন্য ২০০ কোটিরও বেশি নরওয়েজিয়ান ক্রোনার (১৫ কোটি ২৭ লাখ পাউন্ড) আয় করেছে, যার বড় অংশ ব্যয় হয় অবকাঠামো উন্নয়নে।

এনটিএস এবং তৃণমূলের মেলবন্ধন

ইউরো ২০১২–এ জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন ২০১৩ সালে এনটিএস কাঠামো গড়ে তোলে। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ ব্যবধানের জয়ে মাঠে নামা ১৫ জনের মধ্যে ১৪ জনই আগে বয়সভিত্তিক পর্যায়ে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এবং ১১ জন অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৬ বয়স থেকে এনটিএস কাঠামোর অংশ ছিলেন। এনটিএস কোনো একক একাডেমি নয়; বরং এটি একটি জাতীয় উন্নয়ন কাঠামো, যা তৃণমূল ক্লাব, জেলা ও ফেডারেশনকে এক সুতায় বেঁধেছে।

ইংল্যান্ডে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আট বছর বয়সেই বড় ক্লাবের একাডেমিতে চলে যায়, কিন্তু নরওয়েতে শিশুরা ১২ বছর বয়স পর্যন্ত তাদের তৃণমূল ক্লাবেই থাকে। ফেডারেশনের দর্শন হলো, খুব তাড়াতাড়ি সম্ভাবনার কোনো দরজা বন্ধ না করা। ২৫ বছর বয়সী হালান্ড ১৪ বছর বয়স থেকে এই কাঠামোর প্রতিভা ক্যাম্পে থাকলেও তখন কেউ ভাবেনি তিনি বিশ্বসেরা হবেন। অন্যদিকে ১১ বছর বয়সেই ওডেগার্ডের প্রতিভা চিনেছিল এনটিএস। ১৬ বছর বয়সে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন।

গ্রটল্যান্ডের মতে, এনটিএস সবচেয়ে বড় যে শিক্ষা দেয়, তা হলো ঐক্য ও নিরাপত্তা। এবারের বিশ্বকাপে তাদের চেতনার প্রতীক হলো ভাইকিংদের নৌকা বাইচের ভঙ্গিমা—যা পুরো জাতি একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার স্পষ্ট উদাহরণ। কোনো একক খেলোয়াড়ই এখানে দলের চেয়ে বড় নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সঠিক অর্থায়ন ও সুসংগঠিত কাঠামোর ওপর ভর করেই আজ বিশ্ব ফুটবলের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে নরওয়ে।

তথ্যসূত্র: বিবিসি

যেখানে সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার পরিকল্পনা কিংবা কৌশল নিয়ে কথা বলার কথা, সেখানে আর্জেন্টিনা কোচকে কথা বলতে হলো রেফারি আর্জেন্টিনাকে সুবিধা দেয় কি না, সেই বিষয়ে। এ ধরনের অভিযোগ সরাসরি উড়িয়ে...
মাঠের ছবিটা অন্তত সেই কথাই বলছে। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তার আগে কেপ ভার্দের মতো দলের বিপক্ষেও জিততে হয়েছে অতিরিক্ত সময়ে। বিশ্বচ্যাম্পিয়নদের জন্য...
ইমেইলে এমন অদ্ভুত বার্তার বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে আর্জেন্টিনার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এএফএ জানিয়েছে, তাদের অফিসিয়াল মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে। আর যে বার্তাগুলো সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে,...
এখন পর্যন্ত ২০০ মিনিট মাঠে ছিলেন মানজাম্বি। এ সময় ৩ গোল করার পাশাপাশি আরও ২ গোলে অ্যাসিস্ট করেছেন মানজাম্বি। তাঁর উপস্থিতিতে সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬ গোল করেছে, আর প্রত্যাশিত গোলের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে। অতীতের সরকার ভোট চুরি...
জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘণ্টা নিরাপদ প্রসবসেবাসহ মা ও শিশুস্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নোয়াখালীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। চলতি বছরের প্রথম ছয় মাসে এ প্রতিষ্ঠানে ১ হাজার ২৯৭ জন মাকে...
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর