সারা পৃথিবী বাংলাদেশের ভোটের দিকে তাকিয়ে আছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট–১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, পুরো পৃথিবীর মানুষ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে নিজের শেষ নির্বাচনী জনসভায় এ কথা বলেন মন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, ‘এ নির্বাচনে আওয়ামী লীগ সরকার বিজয়ী হতে না পারলে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা তৈরি হবে। জ্বালাও–পোড়াও অবস্থা তৈরি হবে। আর নির্বাচন সুষ্ঠু করতে পারলে আবার সরকার গঠন করা সম্ভব হবে। এতে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে দেশের ৪২ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে ছিল। বর্তমান সরকারের সময়ে ৪ কোটি লোক দারিদ্র্যসীমার ঊর্ধ্বে উঠেছে।’

এসময় মন্ত্রী আরও বলেন, ‘জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হলে সিলেটের আমূল পরিবর্তন করা হবে। ঢাকা–সিলেট ৬ লেনের কাজ দ্রুত শেষ করা হবে। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে যাতে স্বল্প সময়ে সিলেট থেকে ঢাকা যাতায়াত করা যায়।’

পাশাপাশি সিলেটকে একটি শিল্প নগরী হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন নৌকার এই প্রার্থী।

৭ তারিখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্যও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ড. মোমেন।

স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সিলেট আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সিলেট–১ আসনের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে এসে যোগ দেন। এসময় তাঁরা ড. মোমেন ও নৌকা প্রতীকের সমর্থনে নানা স্লোগানে সমাবেশস্থল মুখরিত করেন।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। গত ১৫ দিনে মহাসড়কের শুধু সিলেট অংশে ঝরেছে ২৩ প্রাণ। আর ছয় মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে, বেহাল সড়ক,...
​সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আরও ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর