বানিয়াচংয়ে হাওরে বিদ্যুতায়িত হয়ে নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে ঘুরতে নিয়ে বিদ্যুতায়িত হয়ে নিখোঁজ হওয়া নৌকার মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টায় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার একটি বড় ইঞ্জিন চালিত নৌকায় কয়েকজন পর্যটককে নিয়ে হাওরে ঘুরতে বের হয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পানিতে পড়ে নিখোঁজ হন ওই মাঝি।

জানা যায়, নিহত ওই মাঝির নাম চান মিয়া (৩২)। তিনি বানিয়াচংয় উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী জানান, গতকাল শুক্রবার একটি বড় ইঞ্জিন চালিত নৌকা কয়েকজন পর্যটককে নিয়ে হাওরে ঘুরতে বের হন মাঝি চান মিয়া। সন্ধ্যায় নৌকাটি হলিমপুর হাওরে পৌঁছালে অসাবধানতাবশত নৌকার মাঝি ঝুলন্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 

আজ শনিবার তার মরদেহ হাওরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। পরে দুপুরে তার মরদেহ স্বজনদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর