চুনারুঘা‌টে পুড়ল ৮ দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০২:০৫ পিএম

হ‌বিগঞ্জের চুনারুঘাটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি দোকান। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার চানপুর চা বাগানের পাশের মেইন সড়‌কের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন থেকে এর সূত্রপাত বলে জানা যায়। 

স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়লে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

সব হারিয়ে পথে বসেছে ব্যবসায়ীরা। তারা বলছেন, আগুনের সময় দোকানে কোনো ধরনের লোকজন না থাকার কারণে বিষয়টি প্রথমে বুঝতে পারেননি। সাধারণ লোকজন আগুনের লে‌লিহান শিখা দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সা‌র্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. কামাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন থেকে অগ্নিকান্ড হয়েছে।

দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
মৌলভীবাজারে ৯৯৬ কোটি টাকার মনু নদী সংরক্ষণ প্রকল্প চললেও রাজনগরে অব্যাহত নদীভাঙন। বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, দুর্ভোগে ৫০ হাজার মানুষ।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
রাজধানীর হাজারীবাগের কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর