খড় খেয়েছিল গরু, সংঘর্ষে আহত হলো ৫০ জন

আপডেট : ০৫ মে ২০২৫, ০৪:১৮ পিএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় গরু ধানের খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুরের এ সংঘর্ষে উভয়পক্ষের নারী–পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা স্থানীয়ভাবে ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে উত্তর সাঙ্গর গ্রামের আইয়ুব আলীর গরু পার্শ্ববর্তী হামিদা বেগমের ধানের খড় খায়। এ নিয়ে সকালে দুপক্ষের নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারী–পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টেঁটাবিদ্ধ অন্তত ১৫ জনকে সিলেট ও ঢাকায় রেফার্ড করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রানা (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত ব্যক্তি ও...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর