মৌলভীবাজারে জলাবদ্ধতায় অনিশ্চয়তায় আমন আবাদ

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরে জলাবদ্ধতার কারণে অনিশ্চিত চলতি মৌসুমের আমন আবাদ। চারা রোপণের সময় পেরিয়ে গেলেও এখনও পানির নিচে সাড়ে ৩ হাজার হেক্টর জমি। দ্রুত পানি না কমলে বড় ক্ষতির শঙ্কায় কৃষকরা। কাশিমপুর পাম্প হাউজ যথেষ্ট পানি নিস্কাশন করতে পারছে না বলেও অভিযোগ তাদের।

মৌলভীবাজারের অন্যতম বড় হাওর, কাউয়াদিঘি। বর্ষায় পানি বাড়ায় হাওর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরের বালিগাঁও, দুগাঁও ও মিয়ারকান্দি এলাকার হাজারো হেক্টর কৃষিজমি এখনও প্রায় দুই ফুট পানির নিচে। 

জমিতে পানি থাকায় সময় পেরিয়ে গেলেও আমনের চারা রোপণ করা যাচ্ছে না। কৃষকদের অভিযোগ, কাশিমপুর পাম্প হাউজ প্রয়োজন অনুযায়ী পানি নিষ্কাশন করতে পারছে না। 

কৃষি বিভাগ বলছে, মনু সেচ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ২২ হাজার হেক্টর জমির পানি কমানো গেলে সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে আবাদ সম্ভব। তবে কৃষি, মৎস্য ও জেলা প্রশাসন পারস্পরিক দায় চাপানোয় সমস্যা সমাধান হচ্ছে না, অভিযোগ হাওর রক্ষা আন্দোলনের। 

মৌলভীবাজার হাওর রক্ষা আন্দোলনের সহ-সভাপতি নুরুল ইসলাম ফয়সাল বলেন, ‘আমরা বিভিন্ন সময় দাবি দাওয়া তুলেছি যে যথাযথ কর্তৃপক্ষ যাতে কৃষক, মৎসজীবিসহ এলাকার অংশীজনদের নিয়ে সমন্বয় করে একটি আলোচনা করে আমাদের এখানের সমস্যা কীভাবে সমাধান করা যায় একটা উদ্যোগ নেওয়া যায়। কিন্তু দেখা গেছে যা না এখানে কৃষি বিভাগ, মৎস বিভাগ ও জেলা প্রশাসনসহ একে অপরকে ব্রেইম দিচ্ছে কিন্তু সমন্বিত রূপ আমরা দেখতে পাইনি।’

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালীদ বলেন, ‘দ্রুত পানি নিষ্কাশনে পাম্প হাউজের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।’

জলাবদ্ধতা নিরসনে ১৯৮২ সালে কুয়েত সরকারের যৌথ অর্থায়নে মনু সেচ প্রকল্প চালু হয়। প্রায় ৮২ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে পাম্প হাউজে নতুন ৮টি পাম্প পুনঃস্থাপন করা হয়।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর