ক্রেতার চিন্তা বাড়াচ্ছে ডালের বাড়তি দাম  

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪ পিএম

এমনিতেই চাল, তেলসহ বেশিরভাগ নিত্যপণ্যের চড়া দামে হিশেহারা ভোক্তারা। তার ওপর নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডালের বাড়তি দাম। সরকারি হিসেবেই গত বছরের একই সময়ের চেয়ে বর্তমানে মুগ ডালের দাম বেড়েছে ৩৫ ভাগ। একই চিত্র অন্য ডালের ক্ষেত্রেও। এমন পরিস্থিতে রোজায় বাজার নিয়ে শঙ্কায় ক্রেতারা।

আর কিছুদিন পরই পবিত্র মাহে রমজান। রোজা আসলেই চাহিদা বাড়ে ছোলা, মুগ, মশুরসহ নানা ডালের। কিন্তু এরই মধ্যে ডালের বাজার উর্ধ্বমুখী। সামনে আরও বাড়ার আশঙ্কা। 

দেশে মাসে গড়ে ছোলার চাহিদা ১০ হাজার টন। রমজানে এটি বেড়ে হয় ১ লাখ ২০ হাজার টন। এই সুযোগেই দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। এক মাস আগেও যা ছিল ৮৫ থেকে ৯৫ টাকা। 

রাজধানীর কারওয়ান বাজারে এক ক্রেতা আক্ষেপের সুরে বলেন, ‘বেতন যেমনই হোক আমরা তো বাজারে এসে ওভাবে কেনাকাটা করতে পারছি না। যাদের আয় বেশি তারা হয়ত দিতে পারছে কিন্তু যাদের আয় কম তারা তো দিতে পারছে না। এটা তো একটা সমস্যাই।’ 

মুগ ডালের দাম বেড়েছে সবচেয়ে বেশি, এক বছরে ৩৫ শতাংশ। মানভেদে ১২০ থেকে ১৮০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। মশুর ডালের কেজিতে গুণতে হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা। পাড়া-মহল্লার দোকানে দাম আরও বেশি। চড়া দামের জন্য নানা অজুহাত ব্যবসায়ীদের। 

এক বিক্রেতা অজুহাত দিয়ে বলেন, ‘ভ্যাট–ট্যাক্স, বিভিন্ন ধরণের ঝামেলা এগুলো দিয়েই আস্তে আস্তে রেট বেড়ে যায়। এখন একজন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় আসতেই এক হাজার টাকা খরচ হয়। মালামালের ক্ষেত্রে কি হতে পারে, এটা তো আপনাদের জানার কথা।’ 

বাজারে কার্যকর তদারকির অভাবেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে, দাবি ভোক্তা স্বার্থ সংরক্ষণ সংগঠন- ক্যাবের। শুধু রোজা নয় সারা বছরই সুষ্ঠ বাজার ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। 

সংগঠনটির সহ সভাপতি এস এম নাজির হোসেন বলেন, ‘একটা সমন্বিত বাজার তদারকি দরকার যেখানে সরকারের বিভিন্ন বিভাগের লোকজন একত্রিত থাকবে। আমাদের প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস বাংলাদেশ ব্যাংক এনবিআর আরো যারা আছেন তাদের সকল পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিংটা হওয়া দরকার।’ 

কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, মশুর, মুগ, খেসারি, ছোলা মিলিয়ে দেশে বছরে ডালের চাহিদা প্রায় ২৫ লাখ টন। 

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। তাই, বাধ্য হয়েই খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁ মালিকরা। শনিবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর