সরকার নির্ধারিত দাম মানছে না কেউই, অস্থির নিত্যপণ্যের বাজার 

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৭:৫৯ পিএম

বাজার নিয়ন্ত্রণে ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। কিন্তু, সপ্তাহ পেরিয়ে গেলেও সেই দাম কার্যকর হয়নি সেভাবে। উল্টো কিছু পণ্যের দাম বাড়ছেই। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো পণ্যের দাম বাড়াচ্ছেন। এই পরিস্থিতির জন্য বাজারে সঠিক তদারকি না থাকাকে দায়ী করছেন তারা।

সরকার নির্ধারিত দাম অনুযায়ী সোনালি মুরগির কেজি হওয়ার কথা ২৬২ টাকা। তবে, চট্টগ্রামে গত সপ্তাহে ৩০০ টাকা কেজি বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদা থাকলেও মুরগির সরবরাহ কম।

চট্রগ্রামের এক বিক্রেতা বলেন, ‘গত সপ্তাহে আমরা দেশি মুরগি ৬০০ টাকা কেজি বিক্রি করেছি। গতকালও আমরা দেশি মুরগি বিক্রি করেছি ৫৭০–৫৮০ টাকা কেজিতে। আজকে দাম বেড়ে গেছে। আজ বিক্রি করতে হচ্ছে ৬২০–৬৩০ টাকা।’

ছোলার কেজি ৯৮ টাকা নির্ধারণ হলেও বরিশালের বাজারে বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। বেশি দাম নেওয়া হচ্ছে অন্যান্য ডালেরও। এক ক্রেতা বলেন, ‘আগে যে দামে বিক্রি করা হয়েছিল, এখনো সেই দামেই বিক্রি হচ্ছে সব পণ্য। সরকার দাম নির্ধারণ করে দিলেও কোনো দামই মানা হচ্ছে না বরিশালে।’

এদিকে, খুলনায় কেজিতে ২ থেকে ৪ টাকা বেড়েছে চালের দাম। মোটা চালও মিলছে না ৫২ টাকার নিচে। এক ক্রেতা বলেন, সরকার দাম ঠিক করে দিয়েছে। এরপরেও সেই দাম মানছেন না কেউ। আগের দামেই বিক্রি করা হচ্ছে। 

ভরা মৌসুমেও বগুড়ায় বাড়ানো হয়েছে আলুর দাম। ১০ টাকা বাড়িয়ে কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। দামের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। এদিকে, সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। রাজশাহী ও সিলেটসহ বিভিন্ন জায়গায় কিছুটা কমেছে দামও।

দেশের বাজারে সোনার দাম কমেছে। ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। আজ মঙ্গলবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
সাভার চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৬৫ হাজার পিচ কাঁচা চামড়া সংগ্রহ করেছে বিভিন্ন ট্যানারি কারখানা। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৪ লাখ ৪৮ হাজারের মতো এবং ছাগল ও ভেড়ার...
রাজধানীর পোস্তায় চলছে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা। ট্রাক, ভ্যান ও পিকআপে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া বিক্রির জন্য নিয়ে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। প্রতিটি গরুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে ৩০০...
ঢাকা ও চট্টগ্রামের বিজিএমইএভুক্ত ৯৭ শতাংশের বেশি পোশাক কারখানায় এপ্রিলের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। একই সঙ্গে প্রায় ৮৮ শতাংশ কারখানায় ঈদের বোনাসও দেয়া হয়েছে। তবে ১১টি কারখানায়...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর