সর্বজনীন পেনশনে স্থবিরতা, চাঁদা দিচ্ছেন না বেশিরভাগ গ্রাহক

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৭:৩৩ পিএম

মুখ থুবরে পড়েছে সর্বজনীন পেনশন স্কিম। নতুন গ্রাহক তেমন যুক্ত হচ্ছেন না। বেশিরভাগ পুরান গ্রাহকও দিচ্ছেন না মাসিক চাঁদা। পুরোপুরি প্রস্তুতি না নিয়ে স্কিম চালু করায় এ অবস্থা বলছেন অর্থনীতিবিদরা। পেনশন কর্তৃপক্ষ বলছে, গ্রাহক আকর্ষণে গ্র্যাচুইটি, বীমার মতো সুবিধা স্কিমে যুক্ত করা হবে।

বয়স্ক, নির্ভরশীল জনগোষ্ঠীর শেষ বয়সের আর্থিক সুরক্ষায় ২০২৩ সালের ১৭ আগস্ট চালু হয় সর্বজনীন পেনশন। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে গ্রাহক নিবন্ধন শুরু হলেও সাড়া ছিলো কম।

গতবছর ৫ আগস্ট সরকার পতনের পর পেনশন স্কিমে নতুন গ্রাহক যুক্ত হওয়া, চাঁদা পরিশোধ অনেকটা স্থবির। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেড় বছরে 'প্রবাস’ ‘প্রগতি’, ‘সুরক্ষা’ ও ‘সমতা স্কিমে মোট যুক্ত হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৩৩৪ গ্রাহক। তহবিলে জমা পড়েছে ১৬০ কোটি ১০ লাখ টাকার মত। ২০২৪ সালের জুনের পর ৮ মাসে তহবিল বেড়েছে মাত্র ৭ কোটি টাকা।

স্কিম চালুর আগে ভবিষ্যৎ মূল্যস্ফীতি, গ্রাহকের দীর্ঘমেয়াদি বিনিয়োগের রিটার্ন, সরকারি দায়সহ বিভিন্ন আর্থিক পর্যালোচনায়র ঘাটতি ছিলো বলে মত অর্থনীতিবিদদের। যার ধারাবাহিকতায় বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। 

অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘ভালোভাবে বিবেচনা না করেই এগুলো নিয়ে আসা হয়েছে। এখন আমি খানিকটা বিশ্বাসের ঘাটতি আছে, বিশ্বাসযোগ্য হতে সময় লাগবে। এই সময়টাই আমাদের সরকারের উচিৎ হবে এগুলো আরেকটু যাচাই-বাছাই করা। আমাদের রাজনৈতিক অঙ্গীকার করতে হবে, এই স্কিমগুলো থাকবে, এই স্কিমগুলোকে শক্তিশালী করা হবে। তাহলে মানুষের বিশ্বাস ফিরে আসবে।’
 
পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, সর্বজনীন পেনশন ব্যবস্থার ভবিষ্যত নিয়ে গত অক্টোবরে অর্থউপদেষ্টার সভাপতিত্বে সভা হয়। সেখানে তাগিদ দেয়া হয় বিদ্যমান স্কিমগুলোকে আরো আকর্ষণীয় করার।   

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মহিউদ্দীন খান বলেন, ‘আরও স্কিমগুলো গ্র্যাচুইটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর সঙ্গে স্বাস্থ্য বীমা যোগ করা যায় কি না? অনেকেই আছেন নিম্ন আয়ের কর্মচারি, তাদের স্বাস্থ্য এবং যে চাঁদাটা দিতে পারলেন না সেটা হয়তো তাদের পক্ষে বীমা কোম্পানি পরিশোধ করবে।’  

পোশাক খাতের শ্রমিক, প্রবাসী কর্মীদের পেনশনে যুক্ত করতে বাড়তি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

দেশের বাজারে সপ্তাহের শুরুতেই কমেছে সোনার দাম। ভরিপ্রতি সর্বোচ্চ দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। রোববার সকালে সোনার দাম কমার এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫...
দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ব্যাংক রেজল্যুশনের সংশোধিত বিল, ২০২৬ জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
লোডিং...

এলাকার খবর