মালিকের বাড়ি বিক্রি করে টিএনজেড শ্রমিকদের বেতন পরিশোধ: শ্রম মন্ত্রণালয়

আপডেট : ২০ মে ২০২৫, ১১:২৫ পিএম

মালিকের বাড়ি বিক্রি করে টিএনজেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালী ডিওএইচএসে মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হবে। টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় ইতিমধ্যে তাকে দেশে আনার জন্যে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলের মধ্যে ঐকমত্য হওয়ায় শ্রম ভবনের ঘেরাও কর্মসূচি শ্রমিক নেতৃবৃন্দ প্রত্যাহার করবেন। টিএনজেডের পরিচালক বা ব্যবস্থাপনার সাথে জড়িতদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

টিএনজেডের ডাইরেক্টর ফিনান্স শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত সরকারের হেফাজতে থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
ভারতের বিশেষ ধরনের কিছু সুতা, তুলা ও রাসায়নিক বাংলাদেশের পোশাক খাতের জন্য দরকারি কাঁচামাল। এসব পণ্যের আমদানি সহজ হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে দাবি শিল্প মালিকদের। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি...
শিল্পে গ্যাস সংকটের প্রভাব এবার ব্যাংক খাতেও। নিয়মিত গ্যাস না পাওয়ায় অনেক কারখানায় উৎপাদন ৪০ শতাংশ পর্যন্ত কমেছে, কোথাও বন্ধ রয়েছে কাজ। এতে আয় কমে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না...
চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন জোরদারের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। আজ রোববার দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর