এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় কমল বোয়িংয়ের শেয়ার দর

আপডেট : ১২ জুন ২০২৫, ০৮:৪২ পিএম

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের পর মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ারদর উল্লেখযোগ্যহারে কমে গিয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ারদর ৭ শতাংশ কমেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই–১৭১ ভারত থেকে লন্ডনের পথে ছিল। মাত্র ৬৭২ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই এটি দুর্ঘটনায় পড়ে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান ছিলেন।

বৈশ্বিক উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণ করা প্রতিষ্ঠান ফ্লাইটর‍্যাডার টোয়েন্টিফোর বলছে, ২০১৪ সালের জানুয়ারিতে ড্রিমলাইনার মডেলের এই উড়োজাহাজটি এয়ার ইন্ডিয়াকে সরবরাহ করে বোয়িং। 

৭৮৭ ড্রিমলাইনার দুই ইঞ্জিন বিশিষ্ট একটি সুপরিসর উড়োজাহাজ। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য বলছে, এটিই এই মডেলের উড়োজাহাজের প্রথম দুর্ঘটনা। 

দুর্ঘটনার পর বোয়িং এক বিবৃতিতে বলেছে, তারা দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট সম্বন্ধে অবগত এবং এ সংক্রান্ত আরও তথ্য সংগ্রহে কাজ করছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক সময় এই দুর্ঘটনাটি হলো যখন বোয়িং তার নির্মিত উড়োজাহাজগুলো নিয়ে ওঠা আস্থাহীনতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। বিশেষ করে ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ নিয়ে বেশ বিতর্কের মধ্যে রয়েছে বোয়িং। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর প্রি-মার্কেট ট্রেডিংয়ে বোয়িং ৮ শতাংশ দর হারিয়েছে। 

ফ্লাইটর‍্যাডার বলছে, ২০০৯ সালে আত্মপ্রকাশের পর এই মডেলের হাজারেরও বেশি উড়োজাহাজ ডজন খানেক এয়ারলাইনসের কাছে সরবরাহ করেছে বোয়িং। 

২০২৪ সালের মার্চে, আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই মডেলটিকে বাড়তি পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেয়। একই সঙ্গে ড্রিমলাইনারের তিনটি মডেল ৭৮৭–৮, ৭৮৭–৯, ৭৮৭–১০ এর জন্য নতুন এয়ারওর্দিনেস নির্দেশিকা (এডি) বাধ্যতামূলক করা হয়। 

গত মে মাসে বোয়িংয়ের উৎপাদনের সংখ্যাকে ইতিবাচক হিসেবেই বিবেচনা করছিলেন ওয়াল স্ট্রিটের বিশ্লেষকেরা। ফলে তাদের শেয়ারের দর প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। কিন্তু এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় এই উত্থান হোঁচট খাবে বলেই ধারণা করা হচ্ছে।

বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।
শেয়ারবাজারে দুর্নীতি ও অনিয়মের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে বিশেষ বেঞ্চ গঠন করা হবে। একই সঙ্গে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা পুঁজিবাজার ট্রাইব্যুনালও শিগগির সক্রিয় করা হবে। বৃহস্পতিবার রাজধানীতে...
লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের (জিডিআর) ওপর থেকে ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ২৬ জুন থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন...
সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক দেশের দুই শেয়ারবাজারে। ডিএসইএক্স সূচক কমেছে ২১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১ হাজার ২ কোটি টাকা। এসময় ৭৫ ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর