ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা নেমেছে এক-তৃতীয়াংশে

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম

ঈদের ছুটিতে সরকারি-বেসরকারি অফিস ও কারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা নেমে এসেছে প্রায় এক-তৃতীয়াংশে। শনিবার বিকেলে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ৬ হাজার মেগাওয়াটের কিছু বেশি। এক সপ্তাহ আগে এই চাহিদা ছিল প্রায় ১৫ হাজার মেগাওয়াটের কাছাকাছি।

উল্লেখ্য, বিদ্যুতের চাহিদা কম থাকায় গ্যাসের ওপর চাপও অনেকটাই কমেছে। 

বিদ্যুতের ঘণ্টাপ্রতি উৎপাদন থেকে দেখা গেছে, শনিবার বিকেল ৪টায় বিদ্যুতের সরবরাহ ছিল ৬ হাজার ৩৯ মেগাওয়াট। চাহিদা কমে যাওয়ায় ভারতের আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমিয়ে সাড়ে ৮০০ মেগাওয়াট করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 

এছাড়া ভেড়ামারা এইচএসভিডিসি সেন্টারের মাধ্যমে দৈনিক ১ হাজার মেগাওয়াট থেকে কমিয়ে শনিবার বিকাল পর্যন্ত সরবরাহ নেওয়া হয়েছে ২৩৫ মেগাওয়াটের কিছু বেশি। 

অন্যদিকে ভারতের ত্রিপুরা থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তির আওতায় গতকাল সরবরাহ নেওয়া হয়েছে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট।

অধিকাংশ ক্ষেত্রে ভুলবোঝাবুঝির কারণে জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যান্ত্রিক বা মানুষের...
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ খুবই কম বলে উদ্বেগ জানিয়েছে সানেম। সংস্থাটি বলছে, বিদ্যুৎ বিভাগের মোট উন্নয়ন ব্যয়ের মাত্র আড়াই শতাংশ এ খাতে বরাদ্দ রাখা হয়েছে, যা জ্বালানি...
প্রস্তাবিত বাজেটে সৌরবিদ্যুৎ খাতে কর সুবিধা কেবল বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য রাখার অভিযোগ তুলেছে বিএসআরইএ। উদ্যোক্তারা বলছেন, শুল্ক সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হলে ২০৩০ সালের মধ্যে ৮...
দোকানপাট ও মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা থাকবে। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর