আগামী বাজেটে কর ছাড়ের সুযোগ সীমিত: এনবিআর চেয়ারম্যান

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম

রাজস্ব আদায় বাড়তে আগামী বাজেটে ভ্যাটসহ আয়করে কোনো ছাড় দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পোল্ট্রি ও কৃষি খাতের ব্যবসায়ীদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। 

এসময় এনবিআর চেয়ারম্যান জানান, চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরে বেশি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলে কর ছাড় দেয়ার সুযোগ সীমিত। আলোচনায় ভ্যাট রিফান্ড প্রসঙ্গে তিনি বলেন, ভ্যাট রিফান্ড প্রক্রিয়া অনলাইন করা হচ্ছে, যাতে ব্যবসায়ীরা দ্রুত এ সুবিধা পেতে পারেন। 

এসময় কৃষি ও পোল্ট্রি খাতের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেন, অন্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্পোরেট করের হার কমানোর পাশাপাশি ভ্যাট হার যৌক্তিক করা জরুরি। তাদের মতে, অতিরিক্ত ভ্যাট ও কর হারের কারণে কিছু পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করছে। করহার সহনীয় পর্যায়ে নির্ধারণ করা হলে এ প্রবণতা কমে আসবে বলে মত তাদের। উদ্যোক্তারা জানান, অধিকাংশ কৃষি যন্ত্রপাতি আমদানিনির্ভর হওয়ায় এসব পণ্যে কর কমানো প্রয়োজন।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, 'কর ছাড় নিয়ে আমাদের অবস্থান হলো যে, আমরা ধীরে ধীরে কর ছাড় কমিয়ে নিয়ে আসব। কিছু থাকবে আমাদের বিনিয়োগের জন্য, উৎপাদনের জন্য, শিল্পায়নের জন্য।' 

সার্বিকভাবে কিছু দিন পর পর কর ছাড় দেওয়ার সংস্কৃতি থেকে সরকার বের হয়ে আসতে চাইছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।...
ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সঞ্চয়পত্রের মুনাফা কিংবা আসল টাকা পেতে বিনিয়োগকারীদের ভোগান্তি আর থাকছে না। এখন থেকে সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করে নেওয়ার ব্যবস্থা...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর