মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬ শতাংশের বেশি 

মার্চে আমদানির এলসি নিষ্পত্তি কমেছে ২৬ শতাংশের বেশি। ডলার সংকট, মূল্যস্ফীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে নতুন এলসি খোলা ও ব্যবসায়িক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে।

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম

ফেব্রুয়ারির নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমলেও সামষ্টিক অর্থনীতির ভঙ্গুরতা এখনো কাটেনি। তার ওপর মধ্যপ্রাচ্যের যুদ্ধ ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং বিরাজমান অনিশ্চয়তা সব মিলিয়ে কমছে আমদানির এলসি খোলা ও নিষ্পত্তির হার।

নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমে ধীরগতির প্রভাব পড়েছে আমদানি বাণিজ্যের ওপর। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গেল মার্চে আমদানির ঋণপত্র বা এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬০ শতাংশ। পাশাপাশি নতুন এলসি খোলার হারও কমেছে ১০ শতাংশের বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্চে যুদ্ধের কারণেও অনিশ্চয়তার প্রভাব পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্যে।

আমদানির এলসি খোলা হলেও, পণ্য নিয়ে জাহাজ কবে দেশে পৌঁছাবে, তার নিশ্চয়তা নেই। এছাড়া যুদ্ধের কারণে ডলারের দামে সম্ভাব্য অস্থিরতার ঝুঁকি এড়ানোর জন্যও অনেকে এলসি খোলেননি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মার্চ মাসে ব্যাংকগুলো ৪৬৬ কোটি ডলারের এলসি নিষ্পত্তি করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৬৯ কোটি ডলার কম। একই সময়ে নতুন এলসি খোলার পরিমাণ কমেছে ১০ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এলসি ব্যাংক তার নিজস্ব বিজনেস স্ট্র্যাটেজি অনুযায়ী স্থাপন করবে। এলসি স্থাপনের ক্ষেত্রে প্রায়োরিটি তারাই সেট করবে।’ 

শিল্পোদ্যোক্তারা বলছেন, নতুন শিল্প স্থাপন ও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় সামগ্রিক আমদানিতে ভাটা পড়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, শিপমেন্টে অনিশ্চয়তায় উদ্বেগে আছেন ব্যবসায়ীরা। এই প্রবণতা অব্যাহত থাকলে সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতার ওপর চাপ আরো বাড়ার আশঙ্কা তাদের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ আওয়ামী লীগের সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক...
গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত ফি। এছাড়া, নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করাসহ ১৪টি সেবায় নতুন ফি...
দেশে প্রতি মাসে যখন প্রবাসী আয় বা রেমিট্যান্সই আসে প্রায় ৩ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যখন ৩৫ বিলিয়ন ডলারের ওপরে, তখন সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে এত দৌড়ঝাপ কেন? এই ঋণ কি কেবলই...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর