আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ এএম

ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র এ তথ্য জানিয়েছে।

বিপিডিবি জানায়, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার রাত ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় (সিঙ্ক্রানাইজশেন) শুরু করে। বর্তমানে এটি ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়বে। এই অতিরিক্ত বিদ্যুৎ সার্বিক উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করছে এবং দেশব্যাপী লোডশেডিং কমাতে ভূমিকা রাখছে।

বিপিডিবির কর্মকর্তারা আরও জানান, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়ার কথা রয়েছে।

আরএনপিএল হচ্ছে বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট, যেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।

অধিকাংশ ক্ষেত্রে ভুলবোঝাবুঝির কারণে জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যান্ত্রিক বা মানুষের...
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ খুবই কম বলে উদ্বেগ জানিয়েছে সানেম। সংস্থাটি বলছে, বিদ্যুৎ বিভাগের মোট উন্নয়ন ব্যয়ের মাত্র আড়াই শতাংশ এ খাতে বরাদ্দ রাখা হয়েছে, যা জ্বালানি...
প্রস্তাবিত বাজেটে সৌরবিদ্যুৎ খাতে কর সুবিধা কেবল বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য রাখার অভিযোগ তুলেছে বিএসআরইএ। উদ্যোক্তারা বলছেন, শুল্ক সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হলে ২০৩০ সালের মধ্যে ৮...
দোকানপাট ও মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা থাকবে। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর