চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের খাত হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:৪৭ পিএম

বাংলাদেশের চামড়া শিল্প ভবিষ্যতে বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের খাত হিসেবে আবির্ভূত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার বিকেলে সিলেটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেছেন। সরকার বিষয়টিকে একটি জাতীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এটি যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প ও রপ্তানি আয় বাড়ার পাশাপাশি এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংগুলোর আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।’

তিনি বলেন, ‘সামান্য অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। এ ক্ষতি রোধে এবার সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’

নগরীর রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় সপ্তাহব্যাপী বিজ্ঞান মেলারও উদ্বোধন করেন মন্ত্রী।

মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিপণ্য নিয়ে স্টল সাজান। উদ্বোধন শেষে মন্ত্রী স্টলগুলো ঘুরে দেখেন।

এ সময় সিলেটের জেলা প্রশাসক, ডিআইজিসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁর সাপাহারে আমের গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্রে চলছে কাঁচা-পাকা আম শুকানোর কাজ। প্রক্রিয়াজাত আম ব্যবহৃত হয় দেশের জুস, বেকারি, আইসক্রিম, দই ও ফুড প্রসেসিং শিল্পে। তবে দেশে আম প্রক্রিয়াজাত করার...
শিল্প কারখানায় গ্যাস ও জ্বালানি সংকট নিরসন সহজ নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। চট্টগ্রামে পরিদর্শনকালে তিনি বলেন, সরকার দেশীয় উৎপাদন বাড়ানো ও বিশেষ কর্মসূচির...
বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। তিনি বলেন, দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয়।...
এর মাধ্যমে প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে। বর্তমান সরকার প্রবাসীদের জন্য সেবার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সহনীয় পর্যায়ে আনতেও...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর