ডিসেম্বরে ঢাকায় বসছে ‘ডিসকাউন্ট ফেস্ট’

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম

আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন দিনের এ উৎসবে দেশি-বিদেশি ২৫০টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে।

আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। তারা জানান, ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই মেলা।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকবে। এ ছাড়া নির্বাচিত পণ্য ও সেবায় বিশেষ অফার, ফ্ল্যাশ সেল এবং সীমিত সময়ের মূল্যছাড়ের ব্যবস্থাও রাখা হবে।

সংবাদ সম্মেলনে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং উইমেন এম্পাওয়ারমেন্ট বিভাগের চিফ ফ্যাসিলিটেটর জিন্নাত আরা বারী উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ব্র্যান্ড ও প্রতিষ্ঠান এতে অংশ নেবে। একই ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য তুলনামূলক কম দামে কেনার সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। আমরা মনে করি, এ ধরনের আয়োজন খুচরা বাজারকে আরও গতিশীল করবে এবং ব্র্যান্ড ও ক্রেতার সম্পর্ককে শক্তিশালী করবে।’

শফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি ডিসকাউন্টভিত্তিক আয়োজন হতে যাচ্ছে। এখানে দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বিশেষ মূল্যে পাওয়া যাবে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বাজার ও নতুন গ্রাহকের সুযোগ তৈরি হবে।’

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে জিন্নাত আরা বারী বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তারা সম্ভাব্য ক্রেতা, করপোরেট প্রতিষ্ঠান, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের সামনে নিজেদের ব্র্যান্ড তুলে ধরার সুযোগ পাবেন।’

আয়োজকেরা আরও জানান, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে স্টল বুকিং করলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ মূল্যছাড় সুবিধা পাবে। ঢাকার আয়োজন সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও এ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী বছর চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায়ও একই ধরনের ডিসকাউন্ট ফেস্ট আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা জানানো হয়েছে।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট চিকিৎসক সানজিদা ইসলাম জমা দিয়েছিলেন। সমন জারি করা সত্ত্বেও সাক্ষ্য দেওয়ার বিষয়ে আদালতের একাধিক আদেশে তিনি সাড়া দেননি। আদালত গত ২৯ জুন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের পার্লামেন্টের বৈদেশিক সম্পর্ক বিষয়ক ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধি দল।...
দেশীয় ও আন্তর্জাতিক ১৬টি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এই ক্রীড়া মঞ্চে অংশ নিচ্ছে। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের একমাত্র সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)...
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাংবাদিকদের সততা, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আইন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে অপতথ্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় আরও সতর্ক...
লোডিং...

এলাকার খবর