ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য বন্ড পাওয়ার সুযোগ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, সুকুক বন্ডে শুধু ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা বলছে, সুকুক বন্ডের ৫ শতাংশের পরিবর্তে শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ। প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা ও উইন্ডোজ ৮০ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ পাবে। বাকি ১০ শতাংশ পাবে প্রচলিত ব্যাংক, ফাইন্যান্স ও বিমা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।
এর আগে, ব্যক্তি বিনিয়োগকারীদের সঙ্গে আরও কয়েকটি প্রতিষ্ঠান মিলে ১৫ শতাংশ বরাদ্দ পেত। নতুন নিয়মে বরাদ্দ নির্দিষ্ট করে দেয়ায় ব্যক্তি বিনিয়োগের সুযোগ বাড়বে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।



