এখনও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের কাছে ভারতীয় প্রধানমন্ত্রীর আশ্বাস রয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলেই যেকোনো সমস্যার সমাধানের বিষয়ে কাজ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
বাংলাদেশ–ভারত সম্পর্কে নিঃস্বার্থ বিশ্বাসের প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে কাজ করছে বর্তমান প্রশাসন, ভারতও একই কথায় বিশ্বাসী। অতীত ভোলার প্রয়োজন নেই, তবুও নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। বিভিন্ন ইস্যু থাকতেই পারে, তবে আলোচনা ও বোঝাপড়ার মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।’
হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী, ভারত তাকে আমন্ত্রণ জানিয়েছে।’



