জ্বালানির দাম বাড়ায় দুশ্চিন্তায় কৃষকরা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে উত্তরাঞ্চলের কৃষি ও পরিবহন খাতে। ডিজেলের দাম বাড়ায় সেচ, জমি প্রস্তুত করা এবং ফসল পরিবহন ব্যয় বেড়েছে। এতে মৌসুম ও ফসলভেদে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। 

দেশের অন্যতম প্রধান কৃষি উৎপাদন এলাকা উত্তরাঞ্চল। ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে ডিজেলনির্ভর সেচ ও কৃষিযন্ত্র বেশি ব্যবহার হয়। তাই, জ্বালানি তেলের দাম বাড়ায় এর সরাসরি প্রভাব পড়ছে কৃষি উৎপাদনে। বেড়েছে কৃষিপণ্য পরিবহনের খরচও। 

এমনিতেই কৃষি উপকরণের দামের তুলনায় বাড়েনি ফসলের দাম। ফলে ফসল উৎপাদন করে কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না কৃষকরা। এবার ডিজেলের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ের সাথে বাড়বে পরিবহন খরচও। তাই লোকসানের শঙ্কায় তারা। 

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ বলেন, ‘উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি ব্যয় বোরো চাষে। প্রতি বিঘায় গড়ে ১৪ থেকে ১৫ হাজার টাকা খরচ হলেও কোথাও কোথাও ব্যয় আরও বেশি হয়।’

কৃষি ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে না এলে কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সব পর্যায়েই এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রায় সব ধরনের সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা করে। আড়তদারদের দাবি, এখন সবজি পরিবহনে প্রতি ট্রিপে বাড়তি খরচ হচ্ছে চার হাজার টাকা।...
বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে বাংলাদেশেও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। 
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর, বিআরটিএ’র নতুন ভাড়া নির্ধারণ নিয়ে নাখোশ যাত্রীরা। নির্ধারিত হার না মেনে অনেক বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নজরদারির কারণে ইচ্ছামতো ভাড়া আদায়...
সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে কৃষকের জন্য। আমন মৌসুমে উৎপাদন খরচ তো বাড়বেই, সামনের বোরো মৌসুমে ধানের ফলন কতটা মিলবে তা নিয়ে এখনই দুশ্চিন্তা ভর করেছে।...
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে প্রচণ্ড চাপের মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- টানা তিন মাস ধরে চলা এই সংকটের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন।
দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার করেছে পুলিশ। এসময় জাহিদ হাসান ইমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার মো....
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া (১৭) নামে একজনের মৃত্যু...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন হয়েছে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর