এলসির তথ্য আদান-প্রদানে বিকল্প চালু, বছরে ৭০ লাখ ডলার সাশ্রয়ের প্রত্যাশা

বিমা খাত সংস্কারে সরকার কাজ শুরু করলেও নানা বাধা আসছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীতে বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট- বার্তার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর মাধ্যমে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি খরচ কমবে বলেও জানান অর্থমন্ত্রী। 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

বিমা খাত সংস্কারে সরকার কাজ শুরু করলেও নানা বাধা আসছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীতে বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট- বার্তার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর মাধ্যমে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি খরচ কমবে বলেও জানান অর্থমন্ত্রী। 

স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদানে এত দিন আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফট ব্যবহার করা হতো। দেশের ভেতরে খোলা এলসির তথ্যও প্রথমে বিদেশি নেটওয়ার্কে যেত, পরে সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছাত। এতে প্রতিটি এলসির বিপরীতে গড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা ব্যয় হতো, যা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হতো। অবশেষে স্থানীয় ঋণপত্র সংক্রান্ত বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট- বার্তা নামে কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো বাংলাদেশ ব্যাংক।  

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর জানান, নতুন প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব নেটওয়ার্কে তথ্য আদান-প্রদান হবে। ফলে প্রতিবছর প্রায় ৭০ লাখ ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।   

এ সময় আর্থিক খাতে শৃঙ্খলা আনতে সরকার আন্তরিক বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের স্বার্থে সরকার বেদনাদায়ক সিদ্ধান্ত নিতেও প্রস্তুত।’  

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় নীতি সুদহার আরও কমানোর বিষয়ে পরিকল্পনা রয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। 

 

স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থপাচার রোধ ও খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় সরকার...
রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের পেছনে অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় এসব কথা বলেন...
উচ্চ মূল্যস্ফীতির বাজারে রোজায় পণ্যের দাম নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা। এমন পরিস্থিতিতে আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখনই আলাদা পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের।  ভোক্তা অধিকার সংরক্ষণ...
লিটারে ৩ টাকা বাড়ালেও রাজধানীর বাজারগুলোতে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত ও খোলা সয়াবিন তেল। এ ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে স্থিতিশীল মুরগি, ডিম এবং মাছের...
টিটন হত্যা মামলায় দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
নভেম্বরের শেষ সপ্তাহে শীতের তীব্রতা না বাড়লেও, রাজধানীর শপিংমল ও ফুটপাতের দোকানে বাড়তে শুরু করেছে শীতের পোশাকের কেনাকাটা। তবে বাজারে আগের বছরের পোশাকই বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫৩০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯৪৯ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
আফগানিস্তানে সরকারি নথি, চিকিৎসাপত্র এবং হাসপাতালের রেকর্ড থেকে নারীদের প্রকৃত নাম মুছে ফেলার মৌখিক নির্দেশ বা ফতোয়া জারি করেছে তালেবান। বলখ প্রদেশের সরকারি দপ্তর এবং স্বাস্থ্যকর্মীদের এই নির্দেশ...
লোডিং...

এলাকার খবর