প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত

বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর ঢাকার তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর ঢাকার তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো-২০২৬, স্পাইকস্টোরি লিমিটেড’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে একত্রিত হন দেশের প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্পের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, পেশাজীবী এবং নতুন প্রজন্মের এআই ক্রিয়েটররা।

‘হিউম্যান ক্রিয়েটিভিটি, এআই পসিবিলিটিজ’ প্রতিপাদ্যে আয়োজিত প্রিজম-এর মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করা, নতুন প্রতিভাকে স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশের এআই ক্রিয়েটিভ কমিউনিটি-কে আরও শক্তিশালী করে তোলা।

গত ১২ আগস্ট শুরু হওয়া প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস-এ দেশের বিভিন্ন প্রান্তের ক্রিয়েটরদের এআই-নির্ভর সৃজনশীল কাজ জমা দেওয়ার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতার জন্য নির্ধারণ করা হয় চারটি বিভাগ—‘এআই অ্যাডভারটাইজমেন্ট’, ‘এআই শর্ট ফিল্ম’, ‘এআই মিউজিক ভিডিও’ এবং ‘এআই ফ্যাশন’।

এ আয়োজনে দেশের ২৭টির বেশি জেলা থেকে ৫ হাজারের বেশি সৃজনশীল কাজ জমা পড়ে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক কার্যক্রম ও প্রচারণার মাধ্যমে ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয় ‘প্রিজম’। এ উদ্যোগের আওতায় ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো হয় এবং ডিজিটাল মাধ্যমে দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছানোর সাফল্য অর্জিত হয়।

জমা পড়া কাজগুলো মূল্যায়নের মাধ্যমে সেরা ৬০ জন ফাইনালিস্ট নির্বাচন করা হয়। তাদের দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা আরও বিকশিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই সেন্টারে আয়োজন করা হয় দুই দিনব্যাপী ‘এআই ক্রিয়েটিভ বুটক্যাম্প’। এ বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডিং, স্টোরিটেলিং, ক্রিয়েটিভ ডিরেকশন এবং এআই টুলস-এর কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পান।

পরবর্তী পর্যায়ে ফাইনালিস্টদের দেওয়া হয় ইন্ডাস্ট্রিভিত্তিক বাস্তবধর্মী ক্রিয়েটিভ ব্রিফ। সেই চ্যালেঞ্জের ভিত্তিতে তারা নতুন সৃজনশীল কাজ তৈরি করেন, যা সংশ্লিষ্ট শিল্পের অভিজ্ঞ পেশাজীবী ও ক্যাটাগরিভিত্তিক বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হয়।

এভাবে ‘প্রিজম’ শুধু একটি প্রতিযোগিতার আয়োজন না করে অংশগ্রহণকারীদের শেখা, দক্ষতা উন্নয়ন, বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং পেশাগত সংযোগ তৈরির সুযোগও সৃষ্টি করেছে।

অনুষ্ঠানের সামিট পর্বে ছিল তিনটি ‘কিনোট সেশন’ এবং দুটি ‘প্যানেল ডিসকাশন’। এসব সেশনে এআই-এর ভবিষ্যৎ, চলচ্চিত্র নির্মাণ, শিক্ষা, ব্যবসা, বিজ্ঞাপন, গণমাধ্যম এবং সৃজনশীল শিল্পের পরিবর্তন নিয়ে আলোচনা করেন দেশের বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিত্বরা।

‘কিনোট স্পিকার’ হিসেবে বক্তব্য দেন ‘সিবস সলিউশন’-এর প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী। তার আলোচনার বিষয় ছিল ‘ডেমোক্র্যাটাইজিং ফিল্মমেকিং: হাউ এআই ইজ মেকিং সিনেমা অ্যাক্সেসিবল টু এভরিওয়ান’ এআই কীভাবে চলচ্চিত্র নির্মাণের প্রচলিত সীমাবদ্ধতা কমিয়ে আনছে এবং স্বাধীন নির্মাতা ও গল্পকারদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে, তা তুলে ধরেন তিনি।

‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের আলোচনার বিষয় ছিল ‘দ্য এআই জেনারেশন: আর উই রেডি ফর দ্য ফিউচার?’ এআই কীভাবে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজগৎ পরিবর্তন করছে এবং নতুন প্রজন্মকে এ পরিবর্তনের জন্য কীভাবে প্রস্তুত হতে হবে, তা তুলে ধরেন তিনি।

এ ছাড়া ‘এআই অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন’ অ্যাডভোকেট মুনির হাসান ‘ফ্রম ডিজিটাল ট্রান্সফরমেশন টু এআই ট্রান্সফরমেশন: রিথিংকিং হাউ উই ওয়ার্ক অ্যান্ড ইনোভেট’ শীর্ষক আলোচনায় অংশ নেন। এআই-এর প্রভাবে প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং সাংগঠনিক রূপান্তরে কী ধরনের পরিবর্তন আসছে, তা নিয়ে আলোচনা করেন তিনি।

প্রথম ‘প্যানেল ডিসকাশন’-এর বিষয় ছিল ‘এআই অ্যান্ড দ্য নেক্সট ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন: ইজ বাংলাদেশ রেডি?’ পরবর্তী শিল্পবিপ্লবের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানে এআই গ্রহণের সম্ভাবনা, কর্মক্ষেত্রের পরিবর্তন এবং নতুন উদ্ভাবনের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন প্যানেলিস্টরা।

এ আলোচনা পর্বে সঞ্চালক ছিলেন ‘স্পাইকস্টোরি লিমিটেড’-এর সহ-প্রতিষ্ঠাতা সাইমুম হোসাইন। প্যানেলিস্ট হিসেবে অংশ নেন ‘কোডিজাইন লিমিটেড’-এর সিইও অমিত রিচার্ড, কর্নেল ইউনিভার্সিটি থেকে ‘সার্টিফায়েড চিফ এআই অফিসার’ এবং ‘অ্যাক্সেনটেক পিএলসি-এর হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন’ মুনাফ মজিব চৌধুরী, ‘আলেফ গ্রুপ, ইনক.’-এর বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর মো. এহসানুল হক এবং বাংলালিংক-এর ‘রাইজ’ বিজনেস ইউনিট-এর প্রধান কে. এম. রায়হান।

দ্বিতীয় ‘প্যানেল ডিসকাশন’-এর বিষয় ছিল ‘ হিউম্যান ক্রিয়েটিভিটি ভার্সাস এআই এফিশিয়েন্সি: হু উইল লিড দ্য নেক্সট ক্রিয়েটিভ রেভোলিউশন?’ মানুষের সৃজনশীল চিন্তা ও এআই-এর দ্রুত কাজ করার সক্ষমতার মধ্যে সম্পর্ক, ভবিষ্যতের ক্রিয়েটিভ প্রফেশনালদের ভূমিকা, বিজ্ঞাপন ও চলচ্চিত্রশিল্পের পরিবর্তন এবং গল্প বলার ক্ষেত্রে মানুষের নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতির গুরুত্ব নিয়ে আলোচনা হয় এ পর্বে।

এ পর্বে সঞ্চালক ছিলেন ‘স্পাইকস্টোরি লিমিটেড’-এর সহ-প্রতিষ্ঠাতা হোসাইন আল ফারাবি। প্যানেলিস্ট হিসেবে অংশ নেন চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রযোজক অমিতাভ রেজা চৌধুরী, অ্যাডকম লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর পুলক অনীল, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার মো. তাজদিন হাসান এবং হাভাস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কিংকর আহসান।

সামিটের পর অনুষ্ঠিত হয় প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড শো। এ পর্বে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত সেরা ক্রিয়েটর ও তাঁদের কাজকে পুরস্কৃত করা হয়। বিভাগগুলো হলো—এআই বিজ্ঞাপন, এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এআই মিউজিক ভিডিও এবং এআই ফ্যাশন।

প্রতিটি বিভাগে বিজয়ী, রানার-আপ এবং সম্মানজনক স্বীকৃতির মাধ্যমে নির্বাচিত ক্রিয়েটরদের সম্মানিত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতার সব কাজের মধ্য থেকে সামগ্রিকভাবে সেরা সৃষ্টিকে দেওয়া হয় বিশেষ গ্র্যান্ড প্রি অ্যাওয়ার্ড।

এ পুরস্কারের মাধ্যমে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং সৃজনশীল চিন্তা, মৌলিকত্ব, গল্প বলার ক্ষমতা এবং সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের স্বীকৃতি দেওয়া হয়।

প্রিজম শুধু এক দিনের আয়োজন নয়; এটি বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সৃজনশীল শিল্পের বিকাশে একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ। এর লক্ষ্য নতুন প্রজন্মের ক্রিয়েটরদের দক্ষতা ও সম্ভাবনা বিকশিত করা এবং তাঁদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তিপ্রতিষ্ঠান ও সৃজনশীল শিল্পের সংযোগ তৈরি করা।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, প্রশিক্ষণ, শিল্পভিত্তিক সৃজনশীল ব্রিফ, অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং পুরস্কারের মাধ্যমে প্রিজম একটি দক্ষ, সংযুক্ত ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক এআই ক্রিয়েটিভ কমিউনিটি গড়ে তুলতে চায়।

এ উদ্যোগের মূল দর্শন হলো—কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজনশীলতার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তবে অর্থবহ সৃষ্টির মূল ভিত্তি হিসেবে মানুষের কল্পনা, অনুভূতি, সাংস্কৃতিক বোধ ও গল্প বলার ক্ষমতা সব সময় গুরুত্বপূর্ণ।

প্রাণ-আরএফএলের উপস্থাপনায় এবং স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার এবং সিবস সলিউশন। এ ছাড়া সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল আস্তা আইটি, ভোসু এআই, এলএফ ইনকরপোরেশন, টেন মিনিট স্কুল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি, আইসেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেরুন।

স্পাইকস্টোরি লিমিটেড একটি সৃজনশীল ও মিডিয়াভিত্তিক প্রতিষ্ঠান, যা গল্প বলা, প্রযুক্তি, সৃজনশীলতা এবং ডিজিটাল উদ্ভাবনের সমন্বয়ে কাজ করে। প্রিজমের মতো উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন প্রতিভাকে উৎসাহিত করা, সৃজনশীল কমিউনিটির মধ্যে সংযোগ তৈরি এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তনশীল জগতে নতুন সম্ভাবনা অনুসন্ধানে কাজ করছে।

আদালতের স্থগিতাদেশ থাকলেও ঋণখেলাপিরা বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা তহবিলের আওতায় ঋণসুবিধা নিতে পারবেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ -বিআরপিডি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি...
গত কয়েক সপ্তাহে শীতের সবজি বাজারে আসতে শুরু করায় কমতির দিকে সবজির দাম। বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়া ও রাজনৈতিক অস্থিরতায় সবজির সরবরাহ দুদিন ধরে কিছুটা কম। আজ শুক্রবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার...
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে প্রতিদিন বন্ধ থাকছে তৈরি পোশাক খাতের এক-তৃতীয়াংশ কারখানা। এতে দিনে ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে দাবি বিজিএমইএর।  ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এবং কারখানা...
তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ...
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে বেড়েছে মানুষের ভোগান্তি। জমিতে পানি জমায় সবজি ও ধান নিয়ে বিপাকে অনেক কৃষক। এছাড়া কাজ বন্ধ থাকায় খেটে খাওয়া অনেক...
হিমাগার না থাকায় বিপাকে দেশের সবজি উৎপাদনের অন্যতম জেলা নরসিংদীর কৃষকরা। ভালো ফলন হলেও সংরক্ষণের সুযোগ না থাকায় ন্যায্য দাম পান না তারা। এছাড়া, প্রতি বছর সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বাড়ায়...
ইলেকট্রনিক ডিভাইস দিয়ে কৃত্রিম ডাক সৃষ্টি করে পাখি শিকার হচ্ছে। বিল-জলাশয়ে এ পদ্ধতি ব্যবহার করছে চোরা শিকারিরা। বন বিভাগ বলছে, শীতে হাজার মাইল দূর থেকে পরিযায়ী পাখি আসে বাংলাদেশে। এসময় বেড়ে যায়...
তিন পরাশক্তির প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, অথচ অর্জন সামান্যই। ইউক্রেন যুদ্ধ থেকে বৈশ্বিক নিরাপত্তা, কোনো ইস্যুতেই মেলেনি বড় সমাধান। বরং বৈঠকের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে তিন নেতার একসঙ্গে বসার ছবি আর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর