মাধ্যমিকে আবারও ফিরছে বিভাগ বিভাজন 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আবারও বিভাগ বিভাজন ফিরছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পছন্দ মতো বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগ বেছে নিতে পারবেন। এ বছর শুরু হওয়া নতুন শিক্ষাক্রমে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বিভাগ বিভাজন ছিল না। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের যে শিক্ষার্থীরা দশম শ্রেণিতে উত্তীর্ণ হবেন অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণিতে পড়ছেন তাদের নতুন করে আগের শিক্ষাক্রমের বই দেওয়া হবে। তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে তারা এক শিক্ষাবর্ষে তা শেষ করতে পারেন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এ পাঠ্যসূচি এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করে এ শিক্ষার্থীরা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো (অর্থাৎ ২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক) শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। 

এতে আরও বলা হয়, জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে প্রণীত শাখা-বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে পরিচালিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগজি, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় ২০২৫ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা ২০২৬ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে।

২০২৩ সালের জানুয়ারিতে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। আর এ বছর তা চালু হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। পর্যায়ক্রমে ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম এবং উচ্চমাধ্যমিকে এর প্রয়োগ শুরু হওয়ার কথা ছিল। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুরানো শিক্ষাক্রমে ফেরার এ ঘোষণা এল। 

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে। বেলা ৩টায় প্রকাশিত এ ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল...
স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ হাজার ১৫০ জন প্রার্থী...
কৃত্তিম বুদ্ধিমত্তা-এআইয়ের ওপর ভিত্তি করে শিক্ষার নতুন এক প্রজন্ম গড়ে উঠছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে...
বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী। আজ শুক্রবার সন্ধ্যায়...
স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা, চিকিৎসাব্যয়জনিত আর্থিক বিপর্যয় রোধ, ব্যক্তির নিজ পকেট থেকে স্বাস্থ্যব্যয় হ্রাস এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করার...
উচ্চ মূল্যস্ফীতির বাজারে রোজায় পণ্যের দাম নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা। এমন পরিস্থিতিতে আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখনই আলাদা পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের।  ভোক্তা অধিকার সংরক্ষণ...
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে একদিনে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৬১৯ জন রোগী। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২৭ জন মারা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর