লটারিতে এবার স্কুলে ভর্তিতে সুযোগ পেয়েছে ৩ লাখ ৬ হাজার শিক্ষার্থী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

প্রথম থেকে ৯ম শ্রেণির স্কুলে ভর্তিতে এবার সুযোগ পেয়েছে ৩ লাখ ৬ হাজার ৮৮ জন। আর অপেক্ষমাণ তালিকায় আছে ৩ লাখ ৬ হাজার ৭০৩ জন। মঙ্গলবার আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় লটারির এই ফল প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার প্রথম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে স্কুলে ভর্তিতে ৯ লাখ ৮৩  হাজার ৫৩৯ টি আবেদন পড়ে। আসন রয়েছে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯ টি।

মঙ্গলবার আন্তজার্তিক মার্তৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় সরকারি-বেসরকারি স্কুলের ডিজিটাল লটারি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় তত্ত্বাবধানে হওয়া লটারিতে প্রথম ধাপে সরকারি স্কুলে সুযোগ পেয়েছে ৯৮ হাজার ২০৫ জন আর বেসরকারি স্কুলে ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন। 

অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেন, ‘শিক্ষাব্যবস্থা এমন যাতে সৃজনশীলতা ঝেঁটিয়ে বিদায় দেওয়া হয়। চিরকালের জন্য তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। তারা মুখস্থ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়।’  

ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। চলতি বছর যেসব প্রতিষ্ঠান অনলাইন ভর্তি কার্যক্রমে আসেননি আগামী বছর তাদের আসতে হবে, বলছে শিক্ষা মন্ত্রণালয়। 

শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, ‘অভিভাকদের যেভাবে কোচিং সেন্টারে ঘুরাঘুরি করতে হতো। মেধাভিত্তিক ভর্তির ক্ষেত্রে যাদের আশঙ্কা নিশ্চিত করার জন্য তাদের একটা উপশম হয়েছে।' 

এদিকে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি হওয়াতে তদবির, ভর্তিবাণিজ্য বন্ধ হয়েছে, বলছে স্কুল কর্তৃপক্ষ।  

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, ‌‌‌‌যারা ভর্তির যোগ্য তারা ভর্তি হতে পারছে, এখানে সমতাও চলে এসেছে। এখানে অভিভাবকদের চাপ এবং অন্যান্য চাপ কমে আসবে।'

খুদে শিক্ষার্থীরা খুশি স্কুলে যাওয়ার সুযোগে। আর অভিভাবকরা বলছে, অতিরিক্ত ফি নেয়া ঠেকাতে শিক্ষামন্ত্রণালয়কে নজরদারি করতে হবে। কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

শিক্ষার্থী ও অভিভাবকেরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে, একই নম্বরে মেসেজের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া অনলাইনে দ্রুত ফলাফল জানতে ভর্তির ওয়েবসাইটেও ফল জানা যাবে।

মাউশি আরও জানিয়েছে, প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির হতে এবার সারা দেশে ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন নেওয়া হয়। এই ১৮ দিনে ৬৮০টি সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। আর মহানগর ও জেলা সদরের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি স্কুলে ভর্তির আবেদন পড়ে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।

স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন? ভাবছেন আইইএলটিএসে ভালো স্কোর করলেই তো হয়ে গেল। কিন্তু সত্যি বলতে—আসল কাজ শুরু হয় ঠিক তার পর থেকে। কোন দেশ ভালো? কত টাকা লাগবে? স্কলারশিপ কীভাবে মিলবে? আর ভিসা রিজেক্টের...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শর্ট ভিডিও এবং দর্শকের পরিবর্তিত অভ্যাস সাংবাদিকতার ধরন দ্রুত বদলে দিচ্ছে। তবে প্রযুক্তি ও প্ল্যাটফর্ম বদলালেও সাংবাদিকতার মূল দায়িত্ব। তবে একই থাকছে তথ্য যাচাই, সত্যতা,...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর