নর্থ সাউথে আলোচনা

এআই ও শর্ট ভিডিওর যুগে বদলে যাচ্ছে সাংবাদিকতা

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শর্ট ভিডিও এবং দর্শকের পরিবর্তিত অভ্যাস সাংবাদিকতার ধরন দ্রুত বদলে দিচ্ছে। তবে প্রযুক্তি ও প্ল্যাটফর্ম বদলালেও সাংবাদিকতার মূল দায়িত্ব। তবে একই থাকছে তথ্য যাচাই, সত্যতা, নৈতিকতা ও জনস্বার্থের বিষয়গুলো।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) টিকটক আয়োজিত এক মাস্টারক্লাসে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় এসব বিষয় উঠে আসে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, টিকটকের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য এবং কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহ করলেই হচ্ছে না। পত্রিকা, টেলিভিশন, মোবাইল ভিডিও’র পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের উপযোগী করে সংবাদ উপস্থাপন করতে হচ্ছে। ফলে সাংবাদিকতার চর্চায়ও আসছে বড় পরিবর্তন।

এনএসইউর মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের চেয়ারম্যান ড. মো. হারিসুর রহমান বলেন, ‘এখনকার মিডিয়া জগৎ আর শুধু সংবাদপত্র ও টেলিভিশনকেন্দ্রিক নয়। এ কারণে সাংবাদিকতা শিক্ষার পাঠ্যক্রমেও পরিবর্তন আনা হচ্ছে। সংবাদপত্র ও টেলিভিশনের পাশাপাশি মাল্টিমিডিয়া কনটেন্ট, ডিজিটাল সাংবাদিকতা, ডেটা জার্নালিজম এবং নতুন গল্প বলার কৌশল শেখানো হচ্ছে। তবে মাধ্যম যাই হোক, তথ্যের সত্যতা ও নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নেই।’

টিকটকের ট্রাস্ট অ্যান্ড সেফটি লিড আসমা আনজুম বলেন, ‘অনলাইনে কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করা জরুরি। বিশেষ করে এআই দিয়ে তৈরি ছবি, অডিও ও ভিডিও বাস্তব মনে হতে পারে। তাই সাংবাদিকদের আসল ও কৃত্রিম তথ্যের পার্থক্য বোঝার সক্ষমতা থাকতে হবে। একই সঙ্গে এআই-নির্মিত কনটেন্ট শনাক্ত করা, উৎস যাচাই এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন টুল ব্যবহারের ওপরও তিনি গুরুত্ব দেন।’

বিবিসির সম্পাদক মীর সাব্বির বলেন, ‘মানুষের সংবাদ গ্রহণের অভ্যাস বদলে যাওয়ায় সংবাদমাধ্যমগুলোকেও গল্প বলার ধরন পরিবর্তন করতে হচ্ছে। তরুণদের বড় একটি অংশ এখন মোবাইল ও শর্ট ভিডিও প্ল্যাটফর্ম থেকে খবর পায়। তবে টেলিভিশনের একটি প্রতিবেদন ছোট করে প্রকাশ করলেই তা টিকটক উপযোগী কনটেন্ট হয়ে যায় না। প্ল্যাটফর্মভেদে খবর উপস্থাপনের ধরন ও কৌশল বদলাতে হয়।’ তার মতে, দ্রুত সংবাদ দেওয়ার চেয়ে সঠিক সংবাদ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ।

দুবাইভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর কারাণ পারিহার বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদে সফল হতে হলে শুধু ভাইরাল হওয়ার দিকে নজর দিলে চলবে না। দর্শকের আস্থা অর্জন এবং নিয়মিত মানসম্মত কনটেন্ট তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ।’

আলোচনায় বক্তারা বলেন, ভবিষ্যতে সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। ৬০ সেকেন্ডের একটি ভিডিওও জনস্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে পারে। তবে ভিডিও ছোট হলেও তথ্যের প্রমাণ, প্রেক্ষাপট ও যাচাইয়ের গুরুত্ব কমে না।

বক্তারা আরও বলেন, এআই সাংবাদিকদের বিকল্প নয়; বরং এটি একটি সহায়ক প্রযুক্তি। ভবিষ্যতের সাংবাদিকতায় এআই ব্যবহারের দক্ষতা গুরুত্বপূর্ণ হলেও মানুষের বিচার-বিবেচনা, নৈতিক সিদ্ধান্ত এবং তথ্য যাচাইয়ের ক্ষমতাই সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে।

প্রযুক্তি ও প্ল্যাটফর্ম বদলালেও সাংবাদিকতার মূল ভিত্তি ‘সত্যতা, স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং দর্শকের আস্থা’। আর এই বিষয়গুলো সবসময় অপরিবর্তিত থাকবে বলেও মত দেন আলোচকরা।

কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর