মেডিকেলে ভর্তিতে নারীদের তুলনায় পিছিয়ে পুরুষ শিক্ষার্থীরা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারিতে (এমবিবিএস) ভর্তির প্রতিযোগিতায় পুরুষদের পেছনে ফেলছেন নারীরা। এখন মেডিকেল শিক্ষার্থীর প্রায় দুই-তৃতীয়াংশই তারা। এই ধারা চলতে থাকলে দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে স্বাস্থ্যখাত। পরিস্থিতি সাপেক্ষে সমতা ফেরাতে পুরুষ শিক্ষার্থীদের জন্য কোটার মতো সুবিধার প্রয়োজন হতে পারে বলেও শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩১ হাজারের বেশি পরীক্ষার্থী। পাস করেছে ৬০ হাজার ৯৫ জন। এতে পুরুষের তুলনায় নারী শিক্ষার্থী বেশি ১৫ হাজার ৭৭৭ জন।

এ নিয়ে শিক্ষার্থীরা বলছে, এমবিবিএস শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত হতে সময় বেশি লাগে। এ কারণে ছেলেরা অন্য পেশার দিকে ঝুঁকছে বেশি। এ ছাড়া পরিবারকে সময় দিয়ে পেশার জায়গাটাও অনেকটা ঠিক রাখা যায় বলে নারীরা মেডিকেলে পড়তে বেশি আগ্রহী।

নারীদের এই এগিয়ে যাওয়ার চিত্র নতুন নয়। তিন দশক ধরেই অব্যাহত এই ধারা। ২০১৭ সালে সমতা থাকলেও ৭ বছরে ১৩ শতাংশ কমেছে পুরুষ শিক্ষার্থী। এভাবে চলতে থাকলে ১০ বছর পর পুরুষের সংখ্যা নামবে ২০ শতাংশের নিচে। অথচ এক সময় নারীকে আগ্রহী করতে দেওয়া হয়েছিল ১০ ভাগ কোটা সুবিধাও।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মেডিকেল শিক্ষার্থীর প্রায় দুই-তৃতীয়াংশই নারীরা। এই ধারা চলতে থাকলে দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে স্বাস্থ্যখাত। পরিস্থিতি সাপেক্ষে সমতা ফেরাতে পুরুষ শিক্ষার্থীদের জন্য কোটার মতো সুবিধার প্রয়োজন হতে পারে। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিজাম উদ্দীন আহম্মেদ বলেন, নারী চিকিৎসকদের বড় অংশই পড়েন ধাত্রী বিদ্যায়। এর পর আছে চক্ষু ও মেডিসিন। নারী-পুরুষ অসমতা বাড়তে থাকলে অর্থপেডিকস, নিউরোলজি ও জেনারেল সার্জারির মতো বিষয়ে দেখা দিতে পারে সংকট।

এমবিবিএস ভর্তিতে এগিয়ে গেলেও, পাস করার পর চিকিৎসা পেশায় আসছেন না এই নারীদের অনেকে। চিকিৎসক সংকট কাটাতে তাই এর পেছনে থাকা কারণগুলো শনাক্ত করতে হবে শিগগিরই।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং...
অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষাটি (পত্রকোড: ২১২১০৯ - নতুন সিলেবাস) অনিবার্য কারণবশত...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। সোমবারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সূচি...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর