এখনও মাধ্যমিকের নতুন বই ছাপানো শুরুই হয়নি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম

আগামী বছরের প্রাথমিকের বই ছাপানোর কাজ চললেও মাধ্যমিকের কাজ শুরুই করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংশ্লিষ্টরা বলছেন, দরপত্রসংক্রান্ত জটিলতায় কাজ শুরু করতে দেরি হচ্ছে। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ অনেকেই দায়িত্ব পাওয়ায় নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে ছাপার কাজ। এ অবস্থায় নির্দিষ্ট সময়ে বই পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।

আগামী বছরের জন্য ৩১ কোটির মতো নতুন বই ছাপাচ্ছে সরকার। এর মধ্যে প্রাথমিক স্তরের পাঠ্যবই সাড়ে ৮ কোটি ও মাধ্যমিকে সাড়ে ২১ কোটি।

প্রাথমিক পর্যায়ের বই ছাপানোর কাজ সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হলেও এখনও মাধ্যমিকের কাজ শুরু হয়নি। অন্যদিকে, বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে বই ছাপানোর কাজ নিয়ে ছাপার মানে সন্দেহ তৈরি করেছে বেশ কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান।

এ অবস্থায় মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নির্দিষ্ট সময়ে বই পৌঁছানো ও ছাপার মান নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, ‘প্রক্রিয়াগত যে জটিলতা শুরু হয়েছে, এর অবসান না হলে সময়মতো বই দেওয়ার সম্ভাবনা খুব কম। আমি মনে করি, সরকার এবং মন্ত্রণালয়ের সময়ক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত দেওয়া উচিত।’

শিক্ষা গবেষকরা বলছেন, এনসিটিবিতে একদিকে যেমন স্বৈরশাসনের সুবিধাভোগী ব্যবসায়ীরা কাজ করছেন, অন্যদিকে সুবিধাভোগী কর্মকর্তারাও বহাল তবিয়তে। ছাত্রদলসহ বিভিন্ন প্ল্যাটফর্ম এনসিটিবির সদস্য অধ্যাপক রিয়াদ চৌধুরীর পদত্যাগ চাইলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু তাঁকে বই ছাপানোর কমিটির প্রধান করা হয়েছে। এসব কারণে কাটছে না সংকট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘এনসিটিবি একটা জাতীয় প্রতিষ্ঠান। সেখানে যদি এ রকম খুব খারাপ অভিযোগ আসে, তাহলে অবশ্যই সরকারের উচিত হবে এই জায়গা থেকে তাঁদের সরিয়ে নিয়ে, বহু জায়গা আছে, সেখানে দেওয়া। এনসিটিবিতে যোগ্য মানুষদের নিয়োগ দেওয়া হোক।’

এনসিটিবি অবশ্য বরাবরের মতোই বলছে, নির্দিষ্ট সময়ে বই ছাপানোর কাজ শেষ হবে। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে চুক্তি হয়ে যাচ্ছে সব প্রেসগুলোর। এর প্রেক্ষিতেই তারা পরবর্তী কাজগুলো শুরু করে দিচ্ছে। সুতরাং নির্দিষ্ট সময়ে অবশ্যই আমাদের বইটাকে নিতে হবে। ফেজ অনুযায়ী কাজ চলছে। প্রাইমারির কাজ এরই মধ্যে শেষ।’

বই ছাপানোর দরপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতার কারণেও সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং...
কক্সবাজারে শিশুদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) ‘ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের’ উদ্যোগে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ শীর্ষক এক...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবার এসএসসিতে। প্রতি ৩ জনের মধ্যে ১ জন শিক্ষার্থীই ফেল করেছে। জিপিএ-৫ কমেছে ২২ হাজারের বেশি। আর দেশের ৩১২টি স্কুল-মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর