শিক্ষা প্রশাসনে ভয়াবহ বিশৃঙ্খলা

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) মহাপরিচালক নেই, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিপিবি) নেই চেয়ারম্যান। এক যুগেও পদোন্নতি পাননি শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। সব মিলিয়ে শিক্ষা প্রশাসনে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে শিক্ষা খাত স্বাভাবিক গতিতে ফিরছে না।

বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা চাকরিতে যোগ দেওয়ার এক যুগের বেশি সময় পার হলেও প্রভাষক থেকে এখন পর্যন্ত পদোন্নতি পাননি।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী স্বৈরশাসনের পতনের পরও পদোন্নতি পাচ্ছেন না বঞ্চিতরা। ৩২ ও ৩৩তম বিসিএসের কর্মকর্তারা এক যুগ পার করেছেন। আর ৩৪ থেকে ৩৭তম বিসিএস কর্মকর্তারা পার করেছেন ৭ থেকে ১০ বছর। তবুও পদোন্নতি মেলেনি কারোরই। শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

শিক্ষা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সেখানে মহাপরিচালক নেই প্রায় এক মাস। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান পদেও স্থায়ী কেউ নেই। খালি আছে শুধু একটি সদস্য পদ।

এদিকে, ৭ কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করার প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে নানা জটিলতা। নানা দাবির কারণে একের পর এক আন্দোলন শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘এই যে ৭ কলেজে কত শিক্ষার্থী আছে, তারা কিভাবে পরীক্ষা দেবে, কিভাবে মান নিশ্চিত হবে? আমাদের অবস্থা এমন হয়েছে যে, জোরে কথা বলতে পারছে তাকে আমরা ছেড়ে দিচ্ছি। ন্যায্য অধিকার আস্তে কথা বলছে, তার কোনো মূল্য নেই।’

শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খল অবস্থা কাটাতে মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে মনে করছেন শিক্ষা গবেষকরা।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘মাউশিতে বা এনসিপিবিতে আমরা দেখি, একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা সদস্য নেই। অর্থাৎ যে অবহেলাটা আছে, মনে করা হচ্ছে না হলেও চলে। দায়িত্বপ্রাপ্ত কাউকে দিয়েও চলে। গুরুত্ব না দেওয়ার মানসিকতার কারণে এই অবস্থা তৈরি হয়েছে।’

গবেষকরা সরকারের ব্যর্থতা হিসেবে দেখাচ্ছেন, শিক্ষায় নানা সংকট সমাধানের জন্য একটি স্বতন্ত্র কমিশন না করা।

আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং...
কক্সবাজারে শিশুদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) ‘ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের’ উদ্যোগে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ শীর্ষক এক...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছে দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর