সবার নজর নির্দিষ্ট স্কুলে, ফাঁকা ৮ লাখ আসন!

শিক্ষা মন্ত্রণালয় বলছে, যেসব স্কুলে আসন ফাঁকা সেখানে চাইলেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

একদিকে স্কুলে ৮ লাখের মতো আসন ফাঁকা, অন্যদিকে অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত ভর্তিই হতে পারেনি। সবারই নির্দিষ্ট কয়েকটি স্কুলে ভর্তির টার্গেট, এ কারণেই অন্য স্কুলে এত বেশি আসন ফাঁকা পড়ে আছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে, যেসব স্কুলে আসন ফাঁকা সেখানে চাইলেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

সারা দেশের সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৫৯৬টি আসনের বিপরীতে ৭ লাখ ১৯ হাজার ৮৫৮ শিক্ষার্থী আবেদন করে। ভর্তির সুযোগ পেয়েছে ১ লাখ ৭ হাজার ৫২১ জন শিক্ষার্থী। আসন খালি আছে ১৪ হাজার ৭৫টি।

বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ৯১৭টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছিল ৩ লাখ ৩৬ হাজার ১৯৬ জন শিক্ষার্থী। ভর্তির সুযোগ পেয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন।

এ অবস্থায় সাড়ে ৮ লাখের মতো আসন ফাঁকা থাকলেও অসংখ্য শিক্ষার্থী এখনও কোনো স্কুলে ভর্তি হতে পারেনি।

ঢাকার একজন অভিভাবক বলেন, ‘আসন সংখ্যা কম থাকার কারণে আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকের সন্তান এথনও ভর্তি হতে পারেনি।’

অন্য এক অভিভাবক বলেন, ‘কোথাও টেকেনি। কোনো ভালো–মানসম্পন্ন স্কুলও পাচ্ছে না ভর্তি হওয়ার জন্য।’

প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ। ফাইল ছবিশিক্ষা গবেষকরা বলছেন, সব অভিভাবকই চান নামি স্কুলে সন্তানকে ভর্তি করাতে। এর ফলে বেশিরভাগ স্কুলের আসনই ফাঁকা থাকছে। আবার অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘একটা জবাবদিহির আওতায় আনা উচিৎ। আবার নীতিগতভাবে একটা সিদ্ধান্ত হওয়া উচিৎ এরকম যে, প্রত্যেকটা স্কুল বিশেষ করে এলিমেন্টারি লেভেলের স্কুলগুলো একটা সার্টেন লেভেল পর্যন্ত অথবা শুধুমাত্র প্রাথমিক স্তর পর্যন্ত সবাই একই ধরনের কারিকুলাম পড়াবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, যেসব স্কুলে আসন ফাঁকা আছে শিক্ষার্থীরা চাইলেই সেখানে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে আসনের থেকে আবেদন বেশি থাকলে লটারির মাধ্যমে ভর্তি করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘তারা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি। কিন্তু যেখানে এখনো শূন্য অবস্থায় আছে বা ভর্তি হওয়ার মতো সুযোগ আছে–– সেখানে আবেদন করলে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী তারা স্থানীয় লটারির মাধ্যমে ভর্তির আয়োজন করতে পারে।’

এদিকে, সব স্কুলকে এক মানের করতে না পারার ব্যর্থতার কারণেই প্রতি বছর এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা।

স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন? ভাবছেন আইইএলটিএসে ভালো স্কোর করলেই তো হয়ে গেল। কিন্তু সত্যি বলতে—আসল কাজ শুরু হয় ঠিক তার পর থেকে। কোন দেশ ভালো? কত টাকা লাগবে? স্কলারশিপ কীভাবে মিলবে? আর ভিসা রিজেক্টের...
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর