কিউএস র‌্যাঙ্কিং: বাংলাদেশে শীর্ষে ঢাবি 

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ স্থান পেয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে ঢাবি।

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬’-এ  প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ। যা বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ অবস্থান। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল। 

গত ২৫ মার্চ বিষয়ভিত্তিক এই র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস। প্রতি বছরের মার্চ মাসে তালিকাটি প্রকাশ করা হয়। এবারও র‍্যাঙ্কিংয়ে আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রথমত-প্রধান বিষয় বা ব্রড সাবজেক্ট, যেখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাটাগরির স্থান হয়েছে। দ্বিতীয়ত-নির্দিষ্ট বিষয় বা ন্যারো সাবজেক্ট, যেখানে ৫৫টি বিভাগ রয়েছে। এর মধ্যে র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের স্থান হয়েছে।

কিউএস বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং প্রতিবেদন অনুযায়ী, এবারের ব্রড সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ের মধ্যে সোশ্যাল সায়েন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৭১তম। যা বাংলাদেশে প্রথম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ বৈশ্বিকভাবে ৩০১ থেকে ৩৭৫তম এর মধ্যে, ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিকস বিভাগ ৩০১ থেকে ৩৫০তম এর মধ্যে এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে অবস্থান করছে।

ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। র‌্যাঙ্কিংয়ে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত রসায়ন বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে; পরিবেশ বিজ্ঞান ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে; পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে অবস্থান করছে।

লাইফ সায়েন্স ও মেডিসিনের ব্রড সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। তবে এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত জীববিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬৫১ থেকে ৭০০-এর মধ্যে অবস্থান করছে।

ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে, মেকানিক্যাল, অ্যারোনেটিক্যাল এবং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৭৫-এর মধ্যে অবস্থান করছে।

কক্সবাজারে শিশুদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) ‘ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের’ উদ্যোগে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ শীর্ষক এক...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত দুই শিক্ষার্থীই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতেন।
গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবার এসএসসিতে। প্রতি ৩ জনের মধ্যে ১ জন শিক্ষার্থীই ফেল করেছে। জিপিএ-৫ কমেছে ২২ হাজারের বেশি। আর দেশের ৩১২টি স্কুল-মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।...
সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পথে পা বাড়াচ্ছেন এক হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী। স্বপ্ন একটাই- বিশ্বমানের শিক্ষা, নতুন অভিজ্ঞতা আর আন্তর্জাতিক ক্যারিয়ারের পথে এগিয়ে যাওয়া। কিন্তু কেন প্রতিবছর বাড়ছে...
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায়...
ইরান যুদ্ধে সহায়তা না করায় এবার দক্ষিণ কোরিয়াকে পেছনে ঠেলে কিমের দিকেই ঝুঁকছেন ট্রাম্প। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রকে দূরে সরিয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের জন্য যেন নতুন দরজা খুলে দিচ্ছেন...
সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিতের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। নির্দেশনা অনুযায়ী, কেবল এইচএস কোডের পার্থক্যের কারণে আমদানি সুবিধা বাতিল করা যাবে না।
ধরুন, আপনি হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন। আশপাশে কোনো ট্রাফিক পুলিশও নেই। ভাবলেন—একটু গতি বাড়াই বা উল্টো পথ দিয়ে শর্টকাটে চলে যাই। এবার কিন্তু আর সেই সুযোগ থাকছে না। কারণ, আপনার ওপর নজর রাখছে ‘অদৃশ্য...
লোডিং...

এলাকার খবর