গাজীপুরে গোয়ালঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, অগ্নিদগ্ধ বিএনপি নেতা 

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

গাজীপুরের কাপাসিয়া থানার তরগা ইউনিয়ন দেওনা গ্রামে এক বিএনপি নেতার গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুনে স্থানীয় বিএনপি নেতা কবির হোসেন ও কয়েকটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় কবির হোসেনকে ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। 

গেল বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কবির হোসেন দেওনা গ্রামের আজিম উদ্দিন সিকদারের ছেলে। তিনি উপজেলার  তরগাও ইউনিয়ন বিএনপি নেতা বলে জানা গেছে।
 
অগ্নিদগ্ধ কবির হোসেনের ভগ্নিপতি আতাউর রহমান জানান, ‌গেল বুধবার  রাতে কবির হোসেন তার গোয়ালঘর স্বাভাবিক দেখেই ঘুমাতে যান। গভীর রাতে আওয়াজ শুনে বাইরে বের হয়ে বাড়ি সংলগ্ন গোয়ালঘরে আগুন দেখতে পান তিনি। এসময় দৌড়ে গোয়ালঘরে গিয়ে গরুর রশি খুলে কয়েকটি গরু বের করতে পারলেও গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন তিনি। এসময় গোয়ালঘরে একটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং কয়েকটি অগ্নিদগ্ধ হয়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
 
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি। কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে মা ও শিশু ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থাপিত হতে যাচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার দ্বিতীয় ইউনিট। এ জন্য বৃহস্পতিবার বন্ধ হওয়া জলিল টেক্সটাইল মিলের ৫৫ একর জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। উৎপাদিত...
ভয়াবহ লোডশেডিংয়ে দিশেহারা বরিশাল নগরবাসী। দিন-রাত মিলিয়ে ৮-১০ বার হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ থাকছে না ১০ থেকে ১১ ঘণ্টা । এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও...
শেরপুরে দুই কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন শতাধিক কৃষক। ১০০ একর জমিতে জলাবদ্ধতায় কলার বাগান নষ্ট হয়ে তাদের এই ক্ষতি হচ্ছে। জলাবদ্ধতার কারণ পানি নিষ্কাশন বন্ধ হওয়া। অভিযোগ আছে, জেলার শ্রীবরদীতে...
নেপাল-তিব্বত সীমান্তে গত বুধবার সকালে যে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে, তার নেপথ্যে একটি হিমবাহের আকস্মিক ধসকেই প্রাথমিকভাবে দায়ী করছেন বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীদের কাছে এখন বড় প্রশ্ন আর শুধু ‘কী...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। এছাড়া ৮০০ এর বেশি বিদেশি পর্যটকসহ এখনও নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। তাদের মধ্যে ভারতের ১৭৮, যুক্তরাষ্ট্রের ৬৫, মালয়েশিয়ার...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শর্ট ভিডিও এবং দর্শকের পরিবর্তিত অভ্যাস সাংবাদিকতার ধরন দ্রুত বদলে দিচ্ছে। তবে প্রযুক্তি ও প্ল্যাটফর্ম বদলালেও সাংবাদিকতার মূল দায়িত্ব। তবে একই থাকছে তথ্য যাচাই, সত্যতা,...
নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ঘটে গেল শতাব্দীর অন্যতম ভয়াবহ ও নৃশংস এক আকস্মিক বিপর্যয়। কয়েক মিনিটের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন ৩৩২ জনেরও বেশি মানুষ, আর নিখোঁজ অন্তত দেড় হাজার, যার অর্ধেকই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর