আমিরের মেয়ের বিয়ে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০১:৩৬ পিএম

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে গত বছর নভেম্বরে পারিবারিকভাবে বাগদান সারেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। গেল ৩ অক্টোবর তাঁদের সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল। তবে পিছিয়ে যায় বিয়ের তারিখ। সম্প্রতি আমির খান জানান, কন্যা ইরার বিয়ে ২০২৪ সালের ৩ জানুয়ারি। এদিন উপস্থিত থাকবেন শুধুই দুই পরিবারের সদস্যরা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে এবার জানা গেল, বিয়ের আনুষ্ঠানিকতা সেরে তারপরই ১৩ জানুয়ারি মুম্বাইয়ে জমকালো বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান সারবেন নবদম্পতি। আর এটি আমির ব্যক্তিগতভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের জন্য আয়োজন করবেন।

আরও জানা যায়, আগামী ৩ জানুয়ারি হবে ইরা-নূপুরের আইনি বিয়ে, তারপর নবদম্পতি যাবে উদয়পুরে। সেখানে অগ্নিসাক্ষী রেখে এক হবে চার হাত। আমিরের ঘনিষ্ঠ সূত্রের মতে, ৮-১০ জানুয়ারি ৩ দিন ধরে চলবে বিয়ের নানান অনুষ্ঠান। মেহেন্দি থেকে সংগীত, হলুদ সবটাই হবে ধুমধাম করে। যেখানে নিমন্ত্রিত থাকবে শুধু বর ও কনের পরিবার, আর খুব কাছের বন্ধুরা।

হবু বরের সঙ্গে ইরা খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এর আগে ইরা বলেছিলেন, ‘আমরা জানি যে ৩ জানুয়ারি বিয়ে করতে চাই, কিন্তু কোন বছর সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি (হাসি!)। ৩ জানুয়ারি আমাদের জন্য খুব স্পেশাল, কারণ সেই তারিখেই আমরা প্রথম চুমু খেয়েছিলাম।’

এদিকে, মেয়ের বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘ইরার জন্য নূপুর একেবারে যোগ্য সঙ্গী।’ 

এই অভিনেতার ভাষ্য, ‌‘কথাটা হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। তাও বলছি নূপুর আমাদের ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা একে অপরের সঙ্গে খুশি, সেটাই যথেষ্ট।’

২০০৯ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই একটি জনপ্রিয় ধারণা চালু আছে—সিনেমার প্রধান চরিত্র র‌্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংড়ু আসলে বিখ্যাত প্রকৌশলী ও...
বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে...
কয়েকদিন ধরেই আলোচনায় আমির খানের তৃতীয় বিয়ে। সম্প্রতি এক ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে আইনী বিয়ে সেরেছেন বলিউডের এই অভিনেতা। অনুরাগীমহলে যখন তাঁর বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই, তখন বজরং...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর