আসছে ‘খাকি’র সিক্যুয়েল, থাকছেন ঐশ্বরিয়া-অক্ষয়?

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:০৫ পিএম

বলিউডে এখন সিক্যুয়েল নির্মাণের হিড়িক। সম্প্রতি ‘ডন ৩’, ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’, ‘ও মাই গড ২’, ‘হেরা ফেরি ৩’ ও ‘গদর ২’–এর মতো ছবি নির্মাণের ঘোষণা এসেছে। এবার নতুন খবর, পরিচালক রাজকুমার সন্তোষীর সুপারহিট ছবি ‘খাকি’র সিক্যুয়েল আসতে চলেছে ২০ বছর পর। শোনা যাচ্ছে, ‘খাকি’ ছবির প্রযোজক প্রয়াত কেশু রামসের ছেলে আর্যমানই ছবিটি তৈরি করতে চলেছেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে আর্যমান জানান, বহুদিন ধরেই খাকি ছবির সিক্যুয়েল তৈরি করার কথা ভাবছি। এমনকি চিত্রনাট্যও লেখা হয়েছে। আশা করছি ছবিটা আগামী বছর শুটিং ফ্লোরে গড়াবে।

সিনেমাটির একটি দৃশ্যে অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া ও অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

আর্যমান বলেন, ‘এই ছবিতে অমিতাভ বচ্চন ও তুষার কাপুর থাকছেন। তবে প্রথম ছবিতে যেহেতু অক্ষয় কুমার, অজয় দেবগণ ও ঐশ্বরিয়া রাই বচ্চনের চরিত্রগুলো মারা গিয়েছিল, তাই তাঁরা থাকছেন না। তাঁদের পরিবর্তে নতুন কাউকে নেওয়া হবে।’

প্রসঙ্গত, ২০০৪ সালে মুক্তি পায় ‘খাকি’। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এই ছবি। প্রশংসিত হয়েছিল অক্ষয় ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয়ও। সুপারহিট হয়েছিল ছবিটির বেশ কিছু গান।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর