জয়া ভীষণ পরিণত অভিনেত্রী: পঙ্কজ ত্রিপাঠী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:০২ পিএম

হিন্দি সিনেমায় অভিষেক হয়ে গেল বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। শুক্রবার (৮ ডিসেম্বর) স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে তাঁর প্রথম বলিউড ছবি ‘কড়ক সিং’। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন ‘নয়না’ চরিত্রে।

এ সিনেমায় মূল চরিত্রটি করেছেন পঙ্কজ ত্রিপাঠী। ছবিতে তাঁর সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় জয়া আহসানকে। ট্রেলার মুক্তির পরই দৃশ্যটি দর্শকের নজর কাড়ে। এবার এই দৃশ্যে অভিনয় নিয়ে কথা বললেন পঙ্কজ ত্রিপাঠী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘এই প্রথম আমি এই ধরনের দৃশ্যে অভিনয় করলাম। তবে কোনো রকম প্রস্তুতি নিইনি। পেশাদার অভিনেতা হিসেবে আমি শুধুই নিজের সহ-অভিনেতার স্বচ্ছন্দের কথা মাথায় রেখেছি। কোনো রকম অসুবিধা হয়নি। দৃশ্যটি খুবই নান্দনিকভাবেই শুট করা হয়েছে। সেখানে কথোপকথনও খুব সুন্দর।’

কড়ক সিং প্রিমিয়ারে জয়া ও পঙ্কজ ত্রিপাঠী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এরপরই ত্রিপাঠীর কাছে জানতে চাওয়া হয় জয়া অভিনীত কোনো সিনেমা এর আগে তিনি দেখেছিলেন কি না? বললেন, ‘না, আগে দেখিনি। কিন্তু টোনিদা (পরিচালক) জয়ার কথা বলার পর আমি ওর কিছু বাংলাদেশি ছবি দেখি। ভীষণ পরিণত অভিনেত্রী। একসঙ্গে কাজ করে খুব ভাল লাগল।’

প্রসঙ্গত, ‘কড়ক সিং’ ছবির গল্পে দেখানো হয়েছে ত্রিপাঠি অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের একজন কর্মকর্তা। কিন্তু হঠাৎ করে তিনি হাজির হন হাসপাতালে। এরপর তাকে পাওয়া যায় নানা ধরনের নাশকতামূলক কাজেও। তাকে নিয়েই মূলত চিত্রনাট্য এগিয়ে নিয়েছেন পরিচালক। তবে জয়ার চরিত্রটিও গুরুত্বপূর্ণ বলেছেন নির্মাতা অনিরুদ্ধ।

এতে পঙ্কজ-জয়া ছাড়াও রয়েছেন পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর