এক্স হ্যান্ডেলে ‘ডানকি’র ৫০ মিনিট, রিভিউ দিলেন ভক্তরা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পিএম

আজ বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুক্তি পেল ‘ডানকি’। সকাল থেকেই তাই শাহরুখ ভক্তদের মাঝে উন্মাদনা। রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে পর্দায় কতটা ম্যাজিক তৈরি করতে পারলেন শাহরুখ খান? সেই কৌতূহল যখন তুঙ্গে, ঠিক তখনই এক ভক্তর কীর্তিতে তোলপাড় নেটদুনিয়া। সিনেমাটি রিলিজের পরই এক্স হ্যান্ডেলে ‘ডানকি’র ৫০ মিনিটের লাইভ স্ট্রিমিং হয়, যা দেখে রিভিউ দিয়েছেন ভক্তরা। 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, এক্স হ্যান্ডেলে একসঙ্গে ১ লাখ ৩৭ হাজার দর্শক দেখে ফেললেন শাহরুখের বহুল প্রতিক্ষীত এই ছবি। কিন্তু ৫০ মিনিট লাইভের পরই লিংকটি অকেজো হয়ে যায়। এমনকি সেই ভিডিও তুলেও নেওয়া হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে। এদিকে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে কিং খান অনুরাগীরা মজলেও সিনে দর্শকদের একাংশের কিন্তু মনে ধরেনি ‘ডানকি’। সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে মিশ্র প্রতিক্রিয়া।

সিনেমাটির দৃশ্যে ভিকি কৌশল ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত

তবে বাণিজ্য বিশ্লেষক কোমল নাহাতা এরইমধ্যে ‘ডাঙ্কি’কে ব্লকবাস্টার বলে ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর ভাষ্য, ‌‘শেষ থেকে শুরু হাসি-কান্না আবেগে ভরপুর এই ছবি।’ শাহরুখ খানের পারফরম্যান্সের পাশাপাশি ভিকি কৌশল, তাপসী পান্নুকেও বাহবা দিলেন তিনি। 

তবে দর্শকদের একাংশের মতে, ‘শাহরুখ-তাপসীর রয়াসন জমেনি।’ বলিউডের বিতর্কিত সিনে বিশ্লেষক কমল আর খানের কথায়, ‘ভাবতে পারছি না রাজকুমার হিরানি এ রকমও একটা সিনেমা বানাতে পারেন! আমার মনে হয়, তাঁর বয়স হয়েছে, বর্তমান প্রজন্মের দর্শকদের বুঝতে অপারগ তিনি।’ 

সিনেমাটিতে ক্যামিও চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। কেউ কেউ তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। আবার শাহরুখ ভক্তদের কেউ কেউ রাজকুমার হিরানির প্রতিও হতাশা প্রকাশ করেন।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর