বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’। মুক্তির পরই দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে সালমান খান অভিনীত সিনেমাটি। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে এই ইঙ্গিত দিয়েছেন প্রযোজক আরবাজ খান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ জানিয়েছেন, শিগগিরই আসছে দাবাং-৪। ইতিমধ্যে সিনেমাটির কাজও চলছে বলে জানান তিনি।
তবে কবে নাগাদ দাবাং-৪ মুক্তি পাবে, তা স্পষ্ট করে কিছু জানাননি আরবাজ। এরইমধ্যে ছবিটি নিয়ে বেশ কয়েকবার নাকি সালমানের সঙ্গে মিটিং হয়েছে। ভাইজানের দাবাং মানেই পর্দায় অ্যাকশন যে থাকবে, সেটা নিশ্চিত। এ ছাড়া নতুন ছবিটি কে পরিচালনা করছেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
শোনা যাচ্ছে, দাবাং-৪ পরিচালনা করবেন অভিনব কাশ্যপ। তবে সালমান-আরবাজের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির কথা গোপন নয়। এর আগে সালমান-আরবাজকে নিয়ে অভিনবের মন্তব্যে বিতর্ক ছড়ায়।
এই নির্মাতা জানিয়েছিলেন, দাবাং’র সেটে নাকি মনোমালিন্য হয়েছিল আরবাজ-সালমানের। এই মন্তব্যের জেরে নাকি একটি দৃশ্য বাদও দেওয়া হয় সিনেমা থেকে। এত কিছুর পরেও দাবাং-৪’র দায়িত্বে অভিনব থাকার বিষয়টি ভক্তদের খানিকটা অবাকই করেছে।


মিস ইউনিভার্স জিতলে মিথিলা পাবেন ৬৬ কোটির মুকুট, প্রাইভেট জেট!
