মারামারির ঘটনায় মামলা, সেলিব্রেটি ক্রিকেট লিগ স্থগিত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ পিএম

মারামারির ঘটনায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। আজ (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে আয়োজক কমিটি। তারা জানায়, মারামারির ঘটনায় বহিরাগতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি জানানো হয়, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তবে প্রশ্নের উত্তর না দিয়ে অনেকটা তড়িঘড়ি করেই শেষ হয় সংবাদ সম্মেলনটি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয় শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত এই আয়োজন। গতকাল শুক্রবার চলছিল গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলা। এদিন রাতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচটি শেষ হওয়ার পর তা আরও বাড়ে, এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল) ভর্তি করা হয়। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। 

সংবাদ সম্মেলনে কথা বলছেন আয়োজক এবং দুই দলের অধিনায়ক দীপন ও রাজ। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটালসংবাদ সম্মেলনে গতকালের অপ্রীতিকর ঘটনার জন্য দুই অধিনায়ক দীপন ও রাজ কোলাকুলি করেন।

দীপংকর দীপন বলেন, ‘দুই দলের হয় মূল খেলোয়াড় যারা ছিলেন তারা এসবের সঙ্গে যুক্ত ছিলেন না। এদের বাইরে সাপোর্টারদের মধ্য থেকে এমনটা ঘটেছে। সাপোর্টার জার্সি পরা কয়েকজন হামলা করে। এসময় মোস্তফা কামাল রাজের দল ও আমাদের দলের খেলোয়াড়রা তাদেরকে ঠেকিয়েছে। এসময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। সারারাত সিসিটিভি ফুটেজ ও ভিডিও খুঁজে মূল দোষীকে সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, ‘আপনার সবাই জানেন, গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটার জন্য ব্যক্তিগতভাবে আমি লজ্জিত। এই ঘটনার সঙ্গে আমার টিম থেকে যারা জড়িত তাদের জন্যও আমি লজ্জিত। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু এটা আমাদের পারিবারিক বিষয় তাই এটা আমরা ইন্টারনাল সমাধান করেছি।’

আয়োজকরা জানান, খেলা পরিচালিত হবে কিনা, হলেও তা কীভাবে করা হবে তা শিগগিরই জানানো হবে।

ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের...
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর