কিলি পলের নাচে মুগ্ধ শাহরুখ খান

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম

তানজিনিয়ার কিলি পল ও তাঁর বোন নিমা পলকে কে না চেনেন! সোশ্যাল মিডিয়ায় তাঁরা কোনও ভিডিও পোস্ট করলেই, মুহূর্তে সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাংলাদেশি ও ভারতীয়দের পছন্দের রিলের তালিকায় তাঁরা থাকবেনই। কারণ এরইমধ্যে নানা জনপ্রিয় গানে নিখুঁত লিপসিঙ্ক করে দর্শক মাতিয়েছেন এই দুই কনটেন্ট ক্রিয়েটর। এবার সেই তালিকায় যুক্ত হলো 'জওয়ান' ছবির বিখ্যাত গান ‘রামাইয়া ভাস্তাভাইয়া’!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিলি ও নিমাকে দেখা যায় গানটিতে কোমর দোলাতে। নেটমাধ্যমে সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল। এমনকি তা নজর কেড়েছে স্বয়ং শাহরুখ খানের। ‘রামাইয়া’ গানে নেচে তিনি যেমন ফ্যানদের মন জয় করে নিয়েছেন, এবার সেই একই ছন্দে নেচে নেটিজেনদের প্রশংসা কুড়ালেন কিলি পলও।

রিয়াজ নামের এক নেটিজেন এক্স হ্যান্ডেলে কিলি ও নিমার ভিডিও পোস্ট করে শাহরুখ খানের কাছে জানতে চান, কেমন লাগল? সেই পোস্টের জবাব দিয়েছেন কিং খান। মুগ্ধতা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। অসাধারণ। ওরা খুবই ভালো।’

প্রসঙ্গত, মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। মাত্র ১৮ দিনেই বিশ্বব্যাপি হাজার কোটির ব্যবসা করে ফেলেছে এটি। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর