ব্যবসায়ী আরিয়ান, বাবা শাহরুখেরর মতোই টার্গেট কলকাতা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১১:০২ এএম

বাবার মতোই ছেলেও পাকা ব্যবসায়ী। বছরখানেক আগে দুবাইয়ে নিজস্ব পানীয়ের ব্র্যান্ড চালু করেছিলেন আরিয়ান খান। সেই অনুষ্ঠানে ছেলেকে সমর্থন জানাতে গিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এবার সেই ব্র্যান্ডের নতুন পণ্য নিয়ে কলকাতায় যাচ্ছেন আরিয়ান।

শাহরুখ নিজে আইপিএলের ক্রিকেট দল কলকাতা নাইটস রাইডার্সের মালিক। পছন্দের শহর কলকাতা। সেখানে হচ্ছে ছেলের ব্যবসার জমকালো আয়োজন।

আগামী ২৬ এপ্রিল ইডেন গার্ডেনে হবে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের খেলা। সেদিনই কলকাতার আইটিসি সোনার বাংলায় অনুষ্ঠিত হবে আরিয়ান খানের একটি বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনে তিনি লঞ্চ করবেন নিজের নতুন ব্র্যান্ড।

অনুষ্ঠানে আরিয়ানের সঙ্গে থাকবেন অনন্যা পান্ডে, সুহানা খান, সানায়া কাপুর ও প্রীতি জিনতা। কলকাতা নাইট রাইডার্স দলের কয়েকজন খেলোয়াড় বা কর্মকর্তাও উপস্থিত থাকতে পারেন।

তবে শাহরুখ খান এই অনুষ্ঠানে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। যদিও ধারণা করা হচ্ছে, যেহেতু তিনি দুবাইয়ের অনুষ্ঠানে ছিলেন, তাই কলকাতার আয়োজনে ছেলের পাশে থাকতে পারেন। তদুপরি, একই দিনে কেকেআরের খেলা থাকায় তার কলকাতায় আসার সম্ভাবনা আরও বেড়েছে।

একদিকে মাঠে বড় খেলা, অন্যদিকে বড় তারকাদের আগমন ঘিরে শহরজুড়ে উত্তেজনা তুঙ্গে। নিরাপত্তার চাদরে মোড়ানো হবে পুরো কলকাতা।

সম্প্রতি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আলফা’র টিজার প্রকাশ করেছে যশরাজ ফিল্মস, যা আদিত্য চোপড়ার নতুন স্পাই ইউনিভার্সের এক রোমাঞ্চকর ঝলক তুলে ধরেছে। তবে সেখানে শুধু আলিয়া ভাট ও ববি দেওলকে দেখে হতাশা...
দীর্ঘ বিরতির পর নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন ‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। সম্প্রতি সামাজিকমাধ্যমে নির্মিতব্য সিনেমাটির ফার্স্টলুক পোস্টার...
কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু লোক হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। সামাজিকমাধ্যম...
বলিউডে ‘তারে জামিন পার’ শুধু একটি সফল সিনেমাই নয়, বরং তা শিশুদের মানসিক বিকাশ, শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা এবং অভিভাবকদের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এ...
লিওনেল মেসি তো ফুটবলের সর্বোচ্চ ট্রফিটাও জিতে নিজের গল্পটা অমর করে ফেলেছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো? ৪১ বছর বয়সে এসেও যে মানুষটা থামেননি, এবারে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামবেন...
ইরানকে দুর্বল করার লক্ষ্য ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, যুদ্ধের পর দেশটি আরও সংগঠিত ও কৌশলগতভাবে শক্ত অবস্থানে পৌঁছেছে, মধ্যপ্রাচ্যে প্রভাবও অক্ষুণ্ন রয়েছে।
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে মূলত বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।...
প্রকাশ্যে এসেছে হইচই অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’র অফিসিয়াল ট্রেলার। আগামী ২৫ জুন থেকে স্ট্রিম হবে নির্মাতা সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজ।
লোডিং...

এলাকার খবর