‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

আবারও আলোচনায় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত জমকালো আয়োজনে তিনি মাথায় তুললেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট। 

এবার আন্তর্জাতিক অঙ্গনে বাজবে তাঁর জয়ধ্বনি। আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তিনি। মুকুট জয়ের পর মিথিলা নিজের আবেগঘন অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তাঁরও।’ 

মিথিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়াএটাই প্রথম নয়, ২০২০ সালেও তিনি জাতীয় পর্যায়ে এই খেতাব জিতেছিলেন, তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাননি। 

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘মিস ইউনিভার্স কেবল সৌন্দর্যের আসর নয়, বরং এটি আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা ও উদ্দেশ্যের বৈশ্বিক প্ল্যাটফর্ম। বাংলাদেশকে এই মঞ্চে উপস্থাপন করতে পেরে আমরা গর্বিত।’ 

মিথিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
মিথিলার প্রথম বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’ মুক্তি পায় ২০২১ সালে। মিথিলা সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র হুসনে আরার ভূমিকায় অভিনয় করেন। ২০১৯ সালে ডিসেম্বরে ভারতের আসামে ‘রোহিঙ্গা’র শুটিং হয়। সিনেমায় রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে মিথিলাকে।

উল্লেখ্য, মিথিলার আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জয় করেছিলেন।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী পুলিশ অভিনেত্রীকে একটি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করছেন। আয়েশাকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। এটা আইনসম্মত নয়।’...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে হাসপাতাল পরিচালনায় তিনটি শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বিজিবি।
বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের (ডেপুটি স্পিকার) স্বাক্ষর, দাপ্তরিক প‍্যাড, সরকারি লোগো, স্মারক নম্বর ইত্যাদি জাল করে ডিও পত্র তৈরি ও বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরে পাঠিয়ে অনৈতিক সুবিধা...
ইরানি সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য ব্যর্থ হয়েছে এবং নতুন করে হামলা হলে সংঘাত আরও বিস্তৃত হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে, আলোচনার সুযোগ করে দিতেই আপাতত হামলা বন্ধ রাখা...
লোডিং...

এলাকার খবর