‘৪০টি প্রামাণ্যচিত্রে উঠে এসেছে শেখ হাসিনার ১৬ বছরের নিপীড়ন’

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

পিলখানা ট্র্যাজেডি, গুম, খুন, শাপলা ম্যাসাকার ও ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের ইতিহাস জায়গা পাচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরে। ঐতিহাসিক তথ্য-ভিত্তিক এই জাদুঘর নির্মাণে কাজ করছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তিমূলক ও বিস্তৃত কাজের পরিসর তুলে ধরা হয়।

‌‘সবার রঙে, সবার সুরে/ নতুন প্রাণের ঐকতানে’—এই স্লোগানে প্রকাশিত পোস্টে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির ফটোকার্ড শেয়ার করে লেখা হয়, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে উঠে এসেছে বিস্তৃত, অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির বাংলাদেশ। বহু ভাষা, বহু রঙ, বহু সুরের বাংলাদেশকে তুলে ধরতে আরও নানান ধরনের কর্মসূচির কাজ চলমান।’

আরও বলা হয়, ‘সংস্কৃতি মন্ত্রণালয় জুলাইয়ের ডকুমেন্টারির প্রতিটি পর্বে এবং জুলাই স্মৃতি জাদুঘরের প্রতিটি দেয়ালে তুলে ধরা হচ্ছে ১৬ বছরের নিপীড়নের ইতিহাস। শিগগিরই উন্মুক্ত হবে জুলাই স্মৃতি জাদুঘর।’

পোস্টে প্রকাশিত এক ফটোকার্ডে বলা হয়েছে, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাগরুক রাখার প্রত্যয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণ কাজ পুরো গতিতে চলমান রয়েছে। এ বছরের মধ্যেই এই জাদুঘর নির্মাণ কাজ শেষে সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা করা যায়।”

অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন এবং জুলাই অভ্যুত্থানের কালচারাল ডকুমেন্টেশনের বিষয়ে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিভিন্ন দিক নিয়ে সুর্নির্দিষ্ট তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য একটি কাজ। এই উদ্যোগের আওতায় ইতিমধ্যে ৪০টির অধিক ডকুমেন্টারি নির্মিত হয়েছে। আরও বেশ কয়েকটি ছবির নির্মাণ কাজ চলছে।’

এ ছাড়াও পোস্টে অন্তর্ভুক্তিমূলক নববর্ষ উদযাপন, রাষ্ট্রীয় পর্যায়ে লালন শাহর তিরোধন দিবস পালন, দেশজুড়ে সংগীত স্কুলকে বিশেষ প্রণোদনাসহ সাম্প্রতিক সময়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার পোস্টটি শেয়ার করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লেখেন, ‌‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি! আশা করি আমাদের উত্তরসূরীরা তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’

পুরোনোকে বিদায় জানিয়ে স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩…। মঙ্গলবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের গানে গানে হলো বর্ষবরণ। সকাল সোয়া ৬টায় সমবেত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে...
দেশে বইছে নির্বাচনী হাওয়া। ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটের মাঠের প্রার্থীরাও নানারকম ইশতেহার জনগণের সামনে তুলে ধরছেন। আসন্ন নির্বাচন...
মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনীর আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সামাজিকমাধ্যমের এক পোস্টে বিষয়টি নিশ্চিত...
বাংলাদেশের অন্যতম সংগীতসাধক, দার্শনিক লালন সাঁইয়ের তিরোধান দিবসকে ‘জাতীয় দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর