তাহসান কি রাজনীতিতে যোগ দেবেন?

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০২:১০ পিএম

মাস দেড়েক আগে গান ছাড়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা তাহসান। তারও আগে তিনি অভিনয় ছাড়ারও ঘোষণা দেন। এ ছাড়া ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অ্যাক্টিভ অ্যাকাউন্টগুলোও ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। 

এদিকে, সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শিগগিরই একটি রাজনৈতিক দলে যোগ দেবেন তাহসান! আগামী সংসদ নির্বাচনেও দাঁড়াবেন! আরও একটি গুঞ্জন শোনা যায় যে, এই তারকা ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন! সত্যিই কি তাই? এ বিষয়ে ঢাকায় একটি কার্নিভালে মুখ খুলেছেন তাহসান। আসলে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যা রটেছে, তা স্রেফ গুজব।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, সে সময় খুব কম মানুষ ছিল। সেটা যে এভাবে সারাদেশে ছড়িয়ে যাবে ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবে গান থেকেও বিরতি নেব। আমি তো একটু আবেগপ্রবণ, কবি মানুষ। এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে।’

যোগ করে তিনি আরও বলেন, ‘আমার ওই একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে। একটা জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আমি নাকি রাজনীতি করছি!’

তাহসান জানান, এমনটা যারা ছড়াচ্ছেন, তারা ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা থেকেই করছেন। 

এই গায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় এগুলো পার্ট অব দ্য গেম। একটা খেলার মতো। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে। এটা পৃথিবীজুড়েই চলছে। এ কারণে খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথাটা নিয়ে কখন কী হয়ে যাবে, এটা ভাবতে হয়।’

তাহসান বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে নানা অধ্যায় থাকে। প্রথম অধ্যায়ে মনে হয়, কিছুই জানি না। দ্বিতীয় অধ্যায়ে মনে হয়, অনেক জেনে ফেলেছি, আর জানার নেই। আমি ওই অধ্যায়ে ছিলাম। সম্প্রতি মনে হয়েছে, জীবন ও জগৎ সম্পর্কে কিছুই জানি না। আমাকে আরও অনেক পড়াশোনা করতে হবে।’

অন্যদিকে, সম্প্রতি ভিন্ন একটি আয়োজনে হাজির হয়েছিলেন তাহসান। সেখানে উপস্থাপক হিসেবে মঞ্চে এসেছিলেন তিনি।

সেই অনুষ্ঠানে তাহসান বলেন, ‘এখন আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, যেখানে দর্শক কম, কিন্তু সমালোচক বেশি। এই সময়ে সত্য নিউজ প্রচার করা খুব জরুরি। তাই আমি সাংবাদিকদের অনুরোধ করব, আমরা যেমন মানুষের জন্য করছি, আপনারাও সত্য নিউজটা মানুষের কাছে পৌঁছে দিন।’

তিনি আরও বলেন, ‘কয়েক মাস আগে কোনো এক অনলাইনে নিউজ হয়েছে আমি নাকি বাবা হয়েছি! সারাদেশে ভাইরাল হয়ে গেল। আমার কাছে অভিনন্দন বার্তা আসতে শুরু করল। অথচ ওটা ছিল তিন-চার বছর আগে আমার এক ছোট ভাই বাবা হয়েছিল, আমি হাসপাতালে দেখতে গিয়ে ছবি তুলেছিলাম। আসলে কিছুদিন পরপর এসব ফেক রিউমার ছড়ানো হয়। আমার সেই অভ্যাসও নেই যে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে প্রতিবাদ জানাই।’

তাহসান বলেন, ‘যারা এসব ফেক নিউজ ছড়ায়, আমি তাদের নিয়ে পোস্ট করলে উল্টে তারা ফেমাস হয়ে যাবে। তাই এই কাজগুলো হচ্ছে সাংবাদিক ভাইদের, যারা আমাদের মতো আর্টিস্টদের রক্ষা করবে। কারণ, আমরা যারা কাজ করি তারা এবং বিনোদনের সাংবাদিকরা সম্পূরক। খ্যাতির চাদরের সঙ্গে যে বিড়ম্বনা আসে সেগুলো মোকাবেলা করা কঠিন। এই বিষয়গুলো সঠিক নিউজ করার জন্য সবার কাছে অনুরোধ জানাই।’ 

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সফরে গান ছেড়ে দেওয়ার কথা জানান তাহসান। তবে সেটি আরও কিছুদিন পর, ধীরে ধীরে।

গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যজীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে—তাহসান ও রোজা আহমেদের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানা হয়েছে গত বছরের শেষ দিকেই।...
তাহসান খানকে বলা হয় নিপাট ভদ্র মানুষ। বিশেষ করে ব্যক্তিগত জীবনে তিনি একদমই পরিমিত। অনেক কিছু ঘটে গেলেও মুখে ‘টুঁ’ শব্দটি নেই! অথচ নতুন বছরের শুরুতেই একটি ঘটনা সেই পরিচিত তাহসানকে একটু নাড়িয়ে দিল।...
স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বদলি নামা নিকো উইলিয়ামস। তাঁর কাটব্যাকেই বল পেয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। তাতে নিশ্চিত হয় স্পেনের বিশ্বকাপ। দীর্ঘ আকাঙ্ক্ষিত এই বিশ্বকাপ শিরোপা...
টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ সোমবার সকাল ১০টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ম্যাচের স্কোরলাইন হয়তো বলবে আর্জেন্টিনা শুধু ১ গোলে হেরেছে। কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনির কৌশল কেন কাজ করল না...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
লোডিং...

এলাকার খবর