২২ বছরেই চলে গেলেন ‘মিস অস্ট্রিয়া’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন। জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিলেন এই সুন্দরী। দীর্ঘদিনের শারীরিক লড়াই শেষে অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

সোমবার ৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে লুসিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে সৌন্দর্য প্রতিযোগিতা পরিচালনাকারী সংস্থা ‘মিশন অস্ট্রিয়া’। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি।

২০২৪ সালে ‘মিস অস্ট্রিয়া’ খেতাব জিতেছিলেন লুসিয়া। এরপর নতুন কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত না হওয়ায় মৃত্যুর আগ পর্যন্ত তাঁর মাথাতেই ছিল এই মুকুট। অল্প বয়সেই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে নিজের জায়গা করে নেওয়া এই তরুণীর বিদায় তাই নাড়া দিয়েছে অনেককেই।

লুসিয়া। ছবি: সংগৃহীতলুসিয়ার জীবনের গল্প অবশ্য শুধু সৌন্দর্যের মুকুটে আটকে ছিল না। জন্মের পর থেকেই হৃদরোগের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। শৈশবেই একাধিক শারীরিক জটিলতার মুখোমুখি হন তিনি। এমনকি জন্মের পরপরই তাঁর প্রথম অস্ত্রোপচার করা হয়।

নিজের অসুস্থতার কথা কখনো আড়াল করেননি লুসিয়া। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের সংগ্রামের কথা তুলে ধরতেন। জানিয়েছিলেন, চিকিৎসকদের প্রচেষ্টাতেই এতদিন স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছেন তিনি।

শৈশবের অসুস্থতার কারণে অন্য শিশুদের মতো খেলাধুলা কিংবা দৌড়ঝাঁপ করতে না পারলেও, সেই সীমাবদ্ধতাই তাঁকে ভেতর থেকে আরও শক্ত করে তুলেছিল। পরবর্তী সময়ে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে তুলে ধরেছিলেন তিনি।

লুসিয়ার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে শৈশব থেকেই তিনি হৃদরোগজনিত নানা সমস্যায় চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে অস্ট্রিয়ার হৃদরোগে আক্রান্ত শিশুদের সহায়তাকারী সংগঠন ‘হার্জকিন্ডার অস্ট্রিয়া’। আর ‘মিশন অস্ট্রিয়া’র ভাষায়, লুসিয়াকে সবসময় একজন চমৎকার ও সাহসী তরুণী হিসেবেই মনে রাখা হবে।

কানাডায় কনসার্ট করতে গিয়ে বিপাকে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক এমি ভির্ক! গায়কের সফরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালানোর ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে বড় স্বস্তির খবর, নিরাপদেই আছেন...
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের...
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এ আইন হবে সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. জামাল মিয়া উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয় সময় গত ৯...
চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কবে হবে তা নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বিগত দিনে প্রেসক্লাব ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...

এলাকার খবর