বাংলায় নায়ক জসিম হয়েছিলেন ‘শোলে’র গব্বার সিং

মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক জসিমের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি। পর্দায় ভিলেন হিসেবে যাত্রা শুরু হলেও পরবর্তীতে ‘অ্যাকশন হিরো’র খ্যাতি পেয়েছিলেন এই নায়ক। অসংখ্য সিনেমায় তিনি নিজেকে বঞ্চিত ও শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বকারী চরিত্রে ফুটিয়ে তুলেছেন। মৃত্যুবার্ষিকীতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে— 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৫৫ পিএম

জসিমের আসল নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। ১৯৭৩ সালে পরিচালক জহিরুল হকের 'রংবাজ' (বাংলাদেশের প্রথম অ্যাকশন ছবি) ছবিতে খলনায়ক হিসেবে অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। একই পরিচালকের পরিচালনায় 'সবুজ সাথী' চলচ্চিত্রে প্রথমবার প্রধান চরিত্রে নাম লেখান এই নায়ক।

নায়ক জসিম একজন মুক্তিযোদ্ধা। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন তিনি।

সিনেমার একটি দৃশ্যে নায়ক জসিম। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল এই নায়ক ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন নির্মাতা দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ ছবির মাধ্যমে। সিনেমাটি ছিল সাড়া জাগানো হিন্দি ফিল্ম ‘শোলে’র রিমেক। ছবিতে তিনি গব্বার সিং চরিত্রটি করেছিলেন। খোদ ‘শোলে’র ‘গব্বার সিং’খ্যাত অভিনেতা আমজাদ খান পর্যন্ত তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন।

জসিম নেই, রয়ে গেছে তাঁর স্মৃতিচিহ্ন। নায়কের মৃত্যুর পর এফডিসির ২ নম্বর ফ্লোরের নামকরণ করা হয় ‘মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর’।

এমনকি জসিমই একমাত্র নায়ক, যিনি পর্দায় শাবানার সঙ্গে প্রেমিক ও ভাইরূপে অভিনয় করেছেন। দুটি চরিত্রই দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। যেমন, শাবানা 'সারেন্ডার' ছবিতে জসিমের প্রিয়তমা হিসেবে সফল হয়েছেন, সেই শাবানা ‘অবদান’ কিংবা ‘মাস্তান রাজার’ মতো ছবিতে জসিমের বড় বোন হিসেবেও সফল হয়েছিলেন।

চলচ্চিত্রের দৃশ্যে শাবানা-জসিম। ছবি: সংগৃহীত

আজকের চিত্রনায়ক রিয়াজকে আবিষ্কার করেছিলেন জসিমই। ১৯৯৪ সালে রিয়াজ তাঁর চাচাতো বোন অভিনেত্রী ববিতার সঙ্গে বিএফডিসিতে ঘুরতে এসে নায়ক জসিমের নজরে পড়েন। তখন তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন জসিম। ১৯৯৫ সালে 'বাংলার নায়ক' নামের একটি ছবিতে স্ক্রিন শেয়ার করেন জসিম-রিয়াজ।

জসিমের তিন ছেলে। রাতুল, রাহুল ও সামি। তাঁদের মধ্যে রাতুল ও সামি ‘ওন্ড’ ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার। অন্যদিকে, রাহুলও সংগীতের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ‘ট্রেইনরেক’ ব্যান্ডে গিটারিস্ট হিসেবে ছিলেন তিনি। সম্প্রতি এই ব্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তাঁর। বর্তমানে রাহুল ব্যস্ত রয়েছেন পডকাস্ট নিয়ে। এছাড়া ‘পরাহ’ নামে আরও একটি ব্যান্ডের ড্রামার সামি।

জসিমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিমগার্লখ্যাত নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবি ‘মুখ ও মুখোশ’-এর নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। এই সংসারেই জন্ম তিন ছেলের।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ফিল্ম কালচার কার্নিভাল। শুক্রবার (২০ নভেম্বর) শুরু হওয়া এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ও শিল্পখাতের...
দোহা চলচ্চিত্র উৎসবের (ডিএফএফ) ২০২৬ আসরে প্রথমবারের মতো দেওয়া হলো ‘আরব রাইজিং স্টারস’ সম্মাননা। আন্তর্জাতিক চলচ্চিত্রবিষয়ক সাময়িকী স্ক্রিন ইন্টারন্যাশনালের উদ্যোগে এই স্বীকৃতি পেয়েছেন...
‘শিল্প কোনো বিলাসিতা নয়। এটি মানুষের মৌলিক প্রয়োজন'- দোহা চলচ্চিত্র উৎসবে এমন মন্তব্য করেছেন ভারতের অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস। তাঁর মতে, সংঘাত, সহিংসতা ও বিদ্বেষে ভরা বর্তমান বিশ্বে সিনেমার...
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁর বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। এ ঘটনায় অভিনেত্রীর গাড়িটি...
ইউরোপের দ্বিমত থাকলেও শেনজেন সম্মেলনকে বিশ্ব রাজনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প, জিনপিং ও পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বব্যবস্থার দুর্বলতা উন্মোচন করে...
মতবিরোধের জেরে তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বিশ্বনেতারা। রোববার তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রস্তাবিত চুক্তির খসড়া প্রত্যাখ্যান করে ইউরোপীয়...
ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর